জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতিসংঘের মঞ্চে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার (৫ জুন) ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ ইসলামাবাদকে ‘মিথ্যা ও পক্ষপাতদুষ্ট প্রচার’ থেকে বিরত থাকার আহ্বান জানান। হরিশ বলেন, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত সব বিষয় ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি বলেন, ‘এই বিষয়ে যেকোনও দাবি ভিত্তিহীন। বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। পাকিস্তানের এই দাবি সত্য বদলাতে পারবে না।’

জাতিসংঘ সাধারণ পরিষদে পরিষদের বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনার সময় পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ কাশ্মীর নিয়ে মন্তব্য করেন। তার বক্তব্যের জবাবেই ভারতীয় প্রতিনিধি এই অবস্থান তুলে ধরেন। পাকিস্তানকে নিরাপত্তা পরিষদের সদস্যপদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেন হরিশ। তিনি বলেন, জাতিসংঘের মতো মর্যাদাপূর্ণ ফোরামকে বিভাজনমূলক রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে পাকিস্তানের দুই বছরের মেয়াদ এই বছর শেষ হচ্ছে।

আরও পড়ুন: ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

এদিকে তথাকথিত গিলগিট-বালতিস্তান বিধানসভার ৭ জুনের সাধারণ নির্বাচন আয়োজনের পাকিস্তানের পরিকল্পনার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের দাবি, অঞ্চলটি তাদের ভূখণ্ড, যা পাকিস্তান ‘অবৈধভাবে ও জোরপূর্বক’ দখল করে রেখেছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, এই ধরনের নির্বাচন আয়োজনের চেষ্টা সেখানে চলমান মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন-পীড়ন, অর্থনৈতিক শোষণ এবং জনগণের স্বাধীনতা নিয়ন্ত্রণের মতো গুরুতর সমস্যাগুলোকে আড়াল করতে পারে না। ভারত আরও জানিয়েছে, পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর অবস্থান পরিবর্তনের যেকোনও উদ্যোগ তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। এই পদক্ষেপ বাস্তবতা বদলাতে পারবে না এবং পাকিস্তানকে অবৈধভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড খালি করতেই হবে। অন্যদিকে ইসলামাবাদ ভারতের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গিলগিট-বালতিস্তানের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য ‘ভিত্তিহীন’ এবং তা তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে