ঘূর্ণিঝড়ের  জেরে বন্ধ বিমানবন্দর, এখনই দেশে ফিরছেন না রোহিত- কোহলিরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বেরিল। আর এই ঝড়ের কারণেই বন্ধ হয়েছে ক্যারিবিয়ান দ্বীপের বিমানবন্দর।  এর জেরে এখনই দেশে ফিরতে পারছেন না রোহিত- কোহলিরা। সোমবার বার্বাডোজের প্রশাসনের তরফে জানান হয়েছিল, সোমবারের আগে বিমান চলাচল সম্ভব নয়। তবে  মঙ্গলবার প্রধানমন্ত্রী মিয়া মোটলি জানিয়ে দিয়েছেন, ‘ ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়িয়েছে। আমি আক্ষরিক অর্থে বিমানবন্দর কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছি ৷  আমরা বিমান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছি। ‘

বার্বাডোজের প্রধানমন্ত্রী আরও জানিয়ে দিয়েছেন, ‘ আমরা যাত্রীদের সুরক্ষা দিতে প্রস্তুত। আশা করব আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে বিমান পরিষেবা স্বাভাবিক করার।‘ শুধু তাই নয় ভারতীয় ক্রিকেটার নিয়েও সরব হন মিয়া মোটলি। তিনি জানান, ‘এখন ক্রিকেট বিশ্বকাপের জন্য যাঁরা এসেছেন, সবাই যাতে নিরাপদে থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। তবে স্বস্তির বিষয় এখন  পর্যন্ত এই ঝড় দেশের মাটিতে আছড়ে পড়েনি।‘

উল্লেখ্য, ২৯ জুন ছিল ভারতের কাছে খুবই গর্বের। প্রায় ১৭ বছর পর আইসিসি টি- ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজ থেকে ফিরতে পারেনি ভারতীয় দল। পরিস্থিতি স্বাভাবিক হলে  রোহিত- কোহলিদের দেশে ফেরাতে বিসিসিআইয়ের তরফে একটি চাটার্ড বিমানের ব্য়বস্থা করা হবে বলে জানা গিয়েছে।  

‘কাটমানি’ না দিলে তৈরি হবে না বাড়ি, অবশেষে প্রশাসনের দ্বারস্থ দৃষ্টিহীন বাবা-ছেলে

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের কাছ থেকে ১০০ খুনের মামলা সরানো হল

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

দিল্লিতে ফের অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১

রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

আজ বেলা ১২টায় গোলপার্ক থেকে যাদবপুর প্রতিবাদ মিছিলের ডাক ABVP-র 

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প