৬৩ হাজার কোটি দিয়ে আরও ২৬ রাফাল মেরিন যুদ্ধবিমান কিনছে প্রতিরক্ষা মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬৩ হাজার কোটি দিয়ে আরও ২৬ রাফাল মেরিন যুদ্ধবিমান কিনছে প্রতিরক্ষা মন্ত্রক। এই মাসের শেষের দিকে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সাবস্তিয়ান লেকর্নু ভারত সফর এলে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল এম ফাইটার জেট কিনবে যার মূল্য ৬৩ হাজার কোটি টাকারও বেশি।

চুক্তিতে নৌবহরের রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা, কর্মী প্রশিক্ষণ এবং নির্দিষ্ট বাধ্যবাধকতার অধীনে দেশীয়ভাবে উপাদান তৈরির জন্য একটি বিস্তৃত প্যাকেজও অন্তর্ভুক্ত থাকবে। চলতি মাসের শেষের দিকে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ভারত সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সূত্র জানিয়েছে, কাগজপত্র স্বাক্ষরের পাঁচ বছর পরে ফাইটার জেট সরবরাহের আশা করা হচ্ছে।

ভারত মহাসাগর অঞ্চলে চিনা কার্যকলাপের উপর নজর রাখার প্রয়োজনীয়তার কারণে, সামুদ্রিক আক্রমণ প্রতিহত ক্ষমতা জোরদার করার লক্ষ্যে ভারত- ২২টি ওয়ান-সিটার এবং চারটি টু-সিটার জেট প্রাথমিকভাবে দেশীয় পদ্ধতিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হবে।

এর আগে গত ডিসেম্বরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি বলেছিলেন ভারতীয় নৌবহরের ক্ষেত্রে বেশ কিছু কৌশলগত পরিবর্তন আসছে। যে সকল ‘প্রতিবেশী’ প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে, তাদের জবাব দেওয়ার জন্যও ভারত প্রস্তুত।

নৌবাহিনীর নতুন রাফাল বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করবে, যার মধ্যে রয়েছে ‘বাড্ডি- বাড্ডি’ বিমান জ্বালানি ব্যবস্থা। এতে  একটি জ্বালানি পড দিয়ে সজ্জিত একটি জেটকে অন্য জেটের জ্বালানি ট্যাঙ্কার হিসেবে কাজ করানো যায়। এগুলি সাধারণত লাগে সেই  যুদ্ধবিমানগুলির ক্ষেত্রে যেগুলিকে দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে হয়।

নৌবাহিনীর নতুন রাফালে মিগ-29Ks-এর পরিপূরক হবে, যা সম্ভবত ভারতের দ্বিতীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য থেকে পরিচালিত হবে।

নৌবাহিনী প্রতিরক্ষা গবেষণা ও ডিআরডিও (Defence Research and Development Organisation) দ্বারা তৈরি করা দেশীয় যুদ্ধবিমানগুলিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। বিমান বাহিনী ইতিমধ্যেই উত্তরে দুটি ঘাঁটি থেকে ৩৬টি রাফাল জেট পরিচালনা করছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার