ভারত-মার্কিন যৌথ তদন্তে ১৫০ মিলিয়ন ডলারের মাদক চোরাচালান রদ, প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী সংস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী নজরদারি সংস্থা, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) ভারতে ১৫০ মিলিয়ন ডলারের ডার্কনেট-ভিত্তিক আন্তর্জাতিক মাদক চোরাচালান সিন্ডিকেটের তদন্তের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে এই তদন্ত করেছিল। সন্ত্রাসবিরোধী সংস্থাটি  ‘Handbook on international cooperation against money laundering’ শীর্ষক হ্যান্ডবুকে এই তদন্তকে সেরা তদন্তকারী মামলাগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করেছে।

FATF উত্তরাখণ্ডের হলদোয়ানির দুই ভাই বনমিত সিং এবং পরবিন্দর সিং-এর বিরুদ্ধে মামলার কথা উল্লেখ করেছে। এই দুই ব্যক্তি ডার্কনেটে ‘Singh drug trafficking organisation’ পরিচালনা করত। তবে FATF তাদের হ্যান্ডবুকে  বনমিত ও পরবিন্দরের  উল্লেখ করেনি। দু’জনের নামোল্লেখ রয়েছে পি এবং বি নামে।

দুই ভাই সিল্ক রোড, আলফা বে এবং হানসার মতো ডার্ক ওয়েব প্ল্যাটফর্মে ‘লিস্টন’ নামে মাদক বিক্রি করত। তদন্তে জানা গিয়েছে যে তারা বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে আয় করত। তাদের কাছে  সাড়ে আট হাসজারেই বেশি বিটকয়েন ছিল। যার মূল্য সেই সময়ে প্রায় ১৫০ মিলিয়ন ডলার ছিল। মাদক বিক্রির নেটওয়ার্কটির বিস্তার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, জামাইকা এবং ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জের অনেক স্থানে।মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, বনমিত সিং ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আটটিরও বেশি মাদক বিতরণ সেল পরিচালনা করত।

ইডি এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে তদন্ত পরিচালনা করে একাধিক স্থানে অভিযান চালায়। বনমিত সিংকে ২০১৯ সালে লন্ডন থেকে গ্রেফতার করা হয় এবং ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। পরবিন্দর সিংকে ২০২২ সালে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের জানুয়ারিতে, বনমিত সিং নিজের অপরাধ স্বীকার করে। পরে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়। FATF-এর মতে,  ভারতীয় ও মার্কিন সংস্থাগুলি বাস্তব সময়ে কীভাবে একসঙ্গে কাজ করেছিল তার একটি জ্বলন্ত উদাহরণ এই মামলা।

অর্থ পাচার এবং সন্ত্রাসে অর্থায়নের জন্য বিশ্বব্যাপী নজরদারি সংস্থাটি ভারতের অনলাইন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) পোর্টাল এবং অপরাধমূলক বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক চালু করা নতুন নির্দেশিকাগুলিরও প্রশংসা করেছে। শুক্রবার প্রকাশিত FATF হ্যান্ডবুকে জোর দেওয়া হয়েছে যে, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দেশগুলির কেবল আনুষ্ঠানিক পথের উপর নির্ভর করা উচিত নয়। অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও দ্রুত তথ্য আদান-প্রদান করা উচিত। এতে অর্থ পাচার এবং মাদক চোরাচালানের মতো ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে জানানো হয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি