ফের বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে দেশের সবথেকে বেশি আলোচিত বিষয় হল বায়ু দূষণ। আর তা নিয়ে দিন দিন বাড়ছে চিন্তা। এই আবহেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। সুইস এয়ার কোয়ালিটি মনিটরিং বডি, IQAir-এর তরফ থেকে জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেখানেই দেখা গিয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশের পরেই উঠে এসেছে ভারতের নাম । বর্তমানে দেশে ৫৪.৪ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে পিএম ২.৫ ঘনত্ব প্রতি ঘনমিটারে।

২০২৩ সালে ১৩৪টি দেশে বায়ুর গুণমান সংক্রান্ত এই সমীক্ষা চালানো হয়। তাতে দেখা গিয়েছে, সবচেয়ে দূষিত দেশের তালিকার  তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। পাকিস্তান এবং বাংলাদেশের ঠিক পরেই আছে ভারত। ২০২২ সালে ভারত ছিল অষ্টম স্থানে। এই দূষণের মাত্রা বৃদ্ধির জেরে দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ।

সুইস এয়ার কোয়ালিটি মনিটরিং বডি, IQAir-এর দেওয়া তথ্য অনুসারে, শীর্ষ দূষিত শহর হল-  গুয়াহাটি , দিল্লি , এবং মুল্লানপুর , এবং পাকিস্তানের লাহোর। এছাড়া দূষণের নিরিখে প্রথম স্থান দখলকারী বাংলাদেশে ৭৯.৯ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে। দ্বিতীয়তে রয়েছে পাকিস্তান, সেখানে ৭৩.৭ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে।

 উল্লেখ্য, এই বায়ু দূষণের ফলে গোটা বিশ্ব বিপজ্জনক হয়ে উঠেছে।  বায়ু দূষণের কারণে একাধিক রোগের মধ্যে রয়েছে অ্যাজমা, ক্যান্সার, স্ট্রোক এবং ফুসফুসের রোগ।   বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক সাত মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী দূষণ। তাই দূষণের মাত্রা কমাতে না পারলে আগামী দিনে বিপন্ন হতে চলেছে জনজীবন।

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি