রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে পুলিশি রিপোর্ট তলব রাজ্য মহিলা কমিশনের  

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড় গোটা রাজ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরেই দফায়-দফায় নিজেকে ‘ধোঁয়া তুলসীপাতা’ বলে দাবি করে চলেছেন রাজ্যপাল। শুক্রবার সকালেও রাজভবনের কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তায় নিজের হয়ে সাফাই দিয়েছেন তিনি। যদিও রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জল অনেকদূর গড়াবে বলে ইঙ্গিত মিলতে শুরু করেছে।

অভিযোগকারিনীর অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য মহিলা কমিশন। অভিযোগকারিনী মহিলা কী অভিযোগ করেছেন, তাঁর নিরাপত্তার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজ্য মহিলা কমিশনের এক সদস্য জানিয়েছেন, সাংবিধানিক রক্ষকবচ থাকা সত্বেও রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে চোখ বন্ধ করে থাকা যায় না। তাই ওই অভিযোগ নিয়ে কলকাতা পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়েছে। অভিযোগকারিনীর সঙ্গেও আলাদাভাবে কথা বলা হবে। তার পাশে থাকবে কমিশন।

অন্যদিকে, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগ ওঠার পরেও  বৃহস্পতিবার রাতে তাঁরই আতিথ্যে রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাত্রিবাস নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, ‘রাজভবনে রাত্রিবাস করে দেশবাসীকে কী বার্তা দিলেন মোদি? এই বার্তাই কী দিলেন না যে শ্লীলতাহানিতে অভিযুক্তের পাশে রয়েছে বিজেপি?’ সুস্মিতার পাশাপাশি এদিন নিজের বাড়িতে বৈঠক করে রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা বলেন, ‘ওই অভিযোগকারিণী দাবি করেছেন, রাজভবনের আরও কয়েকজন কর্মীরও নাকি একই অভিযোগ রয়েছে। যদি সত্যি হয়, তাহলে বলতে হবে, এটা ভয়াবহ ঘটনা।’

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের