চিনা ভাইরাস ‘এইচএমপিভি’-র সংক্রমণ মোকাবিলায় প্রস্তুত, জানাল স্বাস্থ্য মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনাভাইরাসের পরে চিনে নতুন করে আরও এক ভয়ঙ্কর ভাইরাস এইচএমপিভি’র প্রাদুর্ভাবের খবরে জনমানসে আতঙ্ক ছড়িয়েছে। অনেকের মনেই ফিরেছে  কোভিড মহামারীর স্মৃতি। শনিবার দেশবাসীকে এইচএমপিভি ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত এবং উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। কোভিডের মতোই এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ ঝড় মোকাবিলার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও মন্ত্রকের তরফে আশ্বস্ত করা হয়েছে।

শীত পড়তে না পড়তেই চিনে নতুন করে এক ভাইরাসের থাবায় গত কয়েকদিন ধরে কাবু হয়ে পড়ছেন হাজার-হাজার মানুষ। শ্বাসকষ্ট নিয়ে অনেককেই ভর্তি হতে হয়েছে হাসপাতালে। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভিড় উপচে পড়েছে। গতকাল শুক্রবারই (৩ জানুয়ারি) জানা গিয়েছে, চিনে যে নতুন ভাইরাস তাণ্ডব চালাচ্ছে তা হল  হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে চিনের হাসপাতালগুলোর ‌একাধিক ছবি ভাইরাল হয়েছে। ফলে উদ্বেগ ছড়িয়েছে গোটা বিশ্বে। কেননা, ২০১৯ সালের শেষের দিকে চিনের উহানের এক বাজার থেকেই প্রথম ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। আর ওই প্রাণঘাতী ভাইরাস গোটা বিশ্বকে্‌ই ত্রস্ত করে রেখেছিল। কয়েক লক্ষ মানুষের প্রাণ কেড়েছিল।

যদিও শুক্রবারই চিনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, এইচএমপিভি নিয়ে চিন্তার কিছু নেই। এটা এক শীতকালীন সংক্রমণ। প্রতি বছর-ই এই সময়ে প্রচণ্ড ঠান্ডার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়েন। জ্বর-সর্দি-কাশিতে ভোগেন এবং যারা বয়স্ক তাদের শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। চিনের বিদেশ মন্ত্রকও পর্যটক এবং বিভিন্ন দেশের  নাগরিকদের আশ্বস্ত করে বলেছে, সে দেশে ভ্রমণ সম্পূর্ণ ভাবে নিরাপদ।

যদিও সেই আশ্বাসে খুব একটা ভরসা রাখতে পারছে  না বিশ্ববাসী। বরং এইটএমপিভি ভাইরাস নিয়ে সিঁদূরে মেঘ দেখছেন তারা। এদিন চিনে দাপট দেখানো ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কী-কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসেছিল স্‌বাস্থ্য মন্ত্রকের যুগ্ন নজরদারি গোষ্ঠী বা জয়েন্ট মনিটরিং গ্রুপ। বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চিনে দাপট দেখানো এইচএমপিভি ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সর্বশেষ প্রতিবেদনের ওপরে বিশেষ নজর রাখা হচ্ছে। এইচএমপিভির মতো ভাইরাসগুলো ইতিমধ্যেই দেশে প্রচলিত রয়েছে এবং হাসপাতালগুলিতে শ্বাসকষ্ট কিংবা শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে ভর্তির সংখ্যা মোটেও উদ্বেগের নয়। যে পরিকাঠামো বিদ্যমান তাতে এইচএমপিভির মতো ভাইরাসের মোকাবিলা করা সম্ভব। তাই অযথা উদ্বিগ্ন না হয়ে শান্ত থাকার অনুরোধ জানানো হচ্ছে।’

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি