‘পরমাণু হামলার হুমকির কাছে মাথানত করব না’, পাকিস্তানকে কড়া বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায়-কথায় পাকিস্তানের পরমাণু হামলার হমকির মুখে ভারত কোনও ভাবেই মাথা নত করবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে পরোক্ষে জানিয়েও দিয়েছেন, সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে এক চুল পিছু হটবে না দিল্লি। প্রধানমন্ত্রীর কথায়, ‘রক্ত ও নদীর জল একসঙ্গে বইতে পারে না।’

পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। গত মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাল্টা বদলা হিসাবে পাকিস্তানও ভারতে হামলা চালিয়েছিল। টানা তিন দিন লড়াই শেষে গত শনিবার বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ‘অপারেশন সিঁদুর’ এ নিয়ে আজ সোমবার (১২ মে) রাত আটটার সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। তিনি কী ঘোষণা করেন, সে দিকে চোখ এবং কান ছিল গোটা দেশবাসীর।

জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের মদতপুষ্ঠ সন্ত্রাসবাদের সবচেয়ে বড় উদাহরন পহেলগাঁও কাণ্ড। সন্ত্রাসীবাদীদের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। আমাদের দেশের পরাক্রমশালী সেনার বীর জওয়ান ও আধিকারিকরা যোগ্য জবাব দিয়েছেন। তাঁদের পরাক্রমকে আমরা উৎসর্গ করছি দেশের সব মা, সকল মহিলাদের।পহেলগাঁওয়ে স্ত্রী, বাচ্চার সামনে ধর্ম জিজ্ঞাসা করে নৃশংসভাবে খুন করা হয়েছে। এটা ক্রূরতা। এই ঘটনার পরে সকলেই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। জঙ্গিরা টের পেয়েছে, মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী?

সন্ত্রাসবাদীদের পাক সরকার গত তিন দশকের বেশি সময় ধরে ইন্ধন জুগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিন দশক ধরে সন্ত্রাসবাদীরা পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে। সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেওয়া হয়েছে। তাতে হতাশ পাকিস্তান। ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের উপরেই হামলা করল। আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল। এখানেও ওরা ব্যর্থ হল। গোটা বিশ্ব দেখল, কী ভাবে পাকিস্তানের ড্রোন, মিসাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, তা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। প্রচণ্ড মার খাওয়ার পর ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। প্রত্যেক যুদ্ধে আমরা পাকিস্তানকে পরাস্ত করেছি, অপারেশন সিঁদুরেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছি।’

সন্ত্রাসবাদীদের আর কোনও চোখরাঙানি ভারত সহ্য করবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। ’

 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই