আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের হাতে বন্দি বায়ুসেনার মহিলা পাইলট শিবানি সিংহ? কী জানাল PIB

নিজস্ব প্রতিনিধি: ভারত ও পাকিস্তানের মধ্যে যখন লড়াই তুঙ্গে ঠিক তখনই  সমাজমাধ্যমে মিথ্য খবরের সুনামি আছড়ে পড়েছে। বিশেষ করে পাকিস্তানের নেটা নাগরিকরা একের পর এক মিথ্যা খবর ও ভিডিও আপলোড করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। এমন সব খবর নেট মাধ্যমে ছড়ানো হচ্ছে, যার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্কই নেই। এবার ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিবানি সিংহের পাক সেনার হাতে বন্দি হওয়া নিয়ে ফেক ভিডিও ও নিউজ ছড়ানো হয়েছে।

সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে শনিবার (১০ মে) সকালে  এম মাদানি নামে এক পাকিস্তানি নেটা নাগরিক ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিবানি সিংহের ছবি ও ভিডিও আপলোড করে লিখেছেন, ‘ অভিনন্দন বর্তমানের পরে ভারতীয় বায়ু সেনার আরও এক পাইলট পাকিস্তানি সেনাদের কব্জায়। যুদ্ধবিমান থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার সময়েই পাক সেনাদের হাতে পাকড়াও হয়েছেন স্কোয়া্ড্রন লিডার শিবানি সংহ। তার ওই ভিডিও দেখুন।’ নিমিষেই ওই ফেক নিউজ ভাইরাল হয়ে যায়।

যদি্ও ভারতীয় বায়ুসেনার মহিলা পা্‌ইলট শিবানি সিংহের পাক  সেনার হাতে ধরা পড়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। এদিন পিআইবি ফ্যা্ক্টচেক শাখার তরফ থেকে ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে বলা হয়েছে, ‘ভারতীয় মহিলা বিমান বাহিনীর পাইলটকে আটক করা হয়নি। পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি দাবি করছে যে ভারতীয় মহিলা বিমান বাহিনীর পাইলট, স্কোয়াড্রন লিডার শিবানী সিং, পাকিস্তানে আটক হয়েছেন।এ্ই দাবি সম্পূ্র্ণ মিথ্যা।’

উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে পহেলগাঁও কাণ্ডের বদলা হিসাবে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পরেই সমাজমাধ্যমে বিশেষ করে ‘এক্স’ হ্যান্ডলে ভুয়ো খবরের বন্যা বইছে। ইতিমধ্যেই মিথ্যা বর রটানোর দায়ে ৮ হাজারের বেশি ‘এক্স’ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ