ভুয়ো তথ্য পরিবেশন, ২২টি ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইউটিউব চ্যানেলগুলো ভারতের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

Share:

নয়াদিল্লি: দেশের নিরাপত্তা নিয়ে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ করে কেন্দ্র সরকার ২২টি ইউটিউব চ্যানেল বন্ধ করল। এরমধ্যে ভারতের ১৮টি ইউটিউব চ্যানেল রয়েছে। পাকিস্তানের চারটি ইউটিউব চ্যানেল রয়েছে। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, আইটি আইন ২০২১ -এর অধীনে এই ইউটিউব চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইউটিউব চ্যানেলগুলো ভারতের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অনেক ক্ষেত্রে ভুয়ো খবর প্রকাশ করছে।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  ২২টি ইউটিউব চ্যানেল ছাড়াও তিনটি ট্যুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট ও একটি নিউজ ওয়েবসাইডও বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া ইউটিউব চ্যানেলগুলোর দর্শক সংখ্যা ২৬০ কোটির বেশি ছিল বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে। কেন্দ্র সরকার জানিয়েছে, দেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে ইউটিউব চ্যানেলগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানের যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে, সেখানে মূলত ভারত বিরোধী খবর বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হতো। এছাড়াও ভারতীয় ইউটিউব চ্যানেলগুলো দেশের সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করতো। এছাড়া বেশ কয়েকটি ভারতীয় ইউটিউব চ্যানেল ইউক্রেনের বিষয়ে ভুয়ো তথ্য প্রকাশ করেছিল। তাদের প্রধান উদ্দেশ্য ছিল, ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক নষ্ট করা বলে তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ডিসেম্বরে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৭৮টি ইউটিউব চ্যানেল বন্ধ করেছিল।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ