৪২ বছর ধরে বাহরিনে আটকে, অবশেষে ঘরে ফিরছেন কেরলের গোপালন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ৪০ বছরেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে আটকে ছিলেন, অবশেষে ফিরলেন দেশে। দীর্ঘ চার দশক পর আবার তিনি ফিরছেন তাঁর গ্রামে। কেরলের বাসিন্দা গোপালন চন্দ্রন ফিরে আসছে ৯৫ বছরের বৃদ্ধা মায়ের কাছে।

৭৪ বছর বয়সী ভারতীয় প্রবাসী গোপালন চন্দ্রন চার দশকেরও বেশি সময় ধরে বাহরিনে আটকে ছিলেন। সেখানে গিয়েছিলেন চাকরির খোঁজে। সালটা ১৯৮৩। কেরলের ত্রিবান্দ্রমের পাউডিকোনামের নিকটবর্তী একটি ছোট্ট গ্রামের বাসিন্দা গোপালন চন্দ্রন ১৬ আগস্ট বাহরিনে এসেছিলেন অর্থ উপার্জনের আশায়।  ভারতে থাকা পরিবারকে একটু ভাল রাখবেন, এই আশা নিয়েই তাঁর বাহরিনে আসা।

অন্যান্য অনেক পরিযায়ী শ্রমিকের মতো মনে উচ্চাশা, তারুণ্যের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বাড়ি ছেড়েছিলেন গোপালন। কিন্তু ভাগ্য তাঁর জন্য ভিন্ন কিছু লিখেছিল। বাহরিনে পৌঁছানোর পরপরই তাঁর নিয়োগকর্তার অকালমৃত্যু হয়। সেই সঙ্গে গোপালনের পাসপোর্ট হারিয়ে যায়। হঠাৎ অকূল পাঠারে পড়েন চন্দ্রন। পাসপোর্ত নেই, তাই বাহরিনে তিনি অবৈধ অভিবাসীর তকমা পান। বছরের পর বছর কাটে, কিন্তু গোপালনের জীবনে কোনও পরিবর্তন আসে না। অনন্তকালের জন্য যেন কেরালার যেই তরুণ বাহরিনে আটকে পড়েন। ভাগ্যের ফেরে এগিয়ে চলেন বার্ধক্যের দিকে।

আইনি জটিলতার মধ্যে জীবনযাপন করতে করতে গোপালন একসময় ভাগ্যকে দোষারোপ করাও ছেড়ে দিয়েছিলেন। সেই সময় যেন দেবদূতের মতো আসে প্রবাসী লিগ্যাল সেল (পিএলসি)। এই এনজিও তাঁর দেশে ফিরে আসার সুযোগ করে দিয়েছিল।পিএলসি-র বাহরিন চ্যাপ্টারের সভাপতি সুধীর তিরুনিলাথ এবং তাঁর দল বাহরিনে ভারতীয় দূতাবাস এবং রাজ্যের ইমিগ্রেশন বিভাগের সঙ্গে সমন্বয় সাধন করে বছরের পর বছর ধরে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে গোপালনের প্রত্যাবর্তন নিশ্চিত করেন।

এ নিয়ে পিএলসি ফেসবুকে একটি পোস্ট করেছে। আবেগতাড়িত সেই পোস্টে লেখা রয়েছে, “গোপালন অবশেষে ৯৫ বছর বয়সী মাকে দেখতে বাড়ি ফিরছেন। তিনি তাঁর ছেলের জন্য অপেক্ষা করা কিন্তু বন্ধ করেননি। আজ সকালে গোপালন কোনও জিনিসপত্র নয়, শুধু স্মৃতি, অশ্রু এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনের স্বপ্ন নিয়ে ঘরে ফেরার ফ্লাইটে ওঠেন। এটি কেবল একজন মানুষের ঘরে ফেরার গল্প নয়। এটি মানবতা, ন্যায়বিচার এবং নিরলস প্রচেষ্টা একত্রিত হলে কী ঘটে তার গল্প। এটি অগণিত অভিবাসীদের জন্য আশার আলো নিয়ে এসেছে। গোপালন, বাড়িতে স্বাগতম। তোমাকে কখনও ভুলব না আমরা।”

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক