‘ওর যেন নজর না লাগে, ঈশ্বর ওকে আশীর্বাদ করুক’, বৈভবের জন্য প্রার্থনা ববি দেওলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মাঠে তাঁর ব্যাটের ঝড় ইতিমধ্যেই কোটি কোটি দর্শকের নজর কেড়েছে। মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশী এমন সব ইনিংস খেলেছেন, যা তাঁকে দেশের অন্যতম আলোচিত তরুণ ক্রিকেটারে পরিণত করেছে। এবার তাঁর প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড অভিনেতা ববি দেওলও।

বর্তমানে নিজের আসন্ন ছবি ‘বন্দর’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন ববি দেওল। একটি সাক্ষাৎকারে আইপিএল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর কাছে বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে অভিনেতা জানান, শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি পুরো টুর্নামেন্ট নিয়মিত দেখতে পারেননি। তবে বৈভবের ব্যাটিং সম্পর্কে শুনেছেন এবং তাঁর প্রতিভায় মুগ্ধ হয়েছেন। ববি বলেন, ‘ছেলেটি সত্যিই অসাধারণ। এত কম বয়সে ও যা করছে, তা অবিশ্বাস্য। ঈশ্বর ওকে আশীর্বাদ করুক এবং সব ধরনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করুক। তিনি আরও বলেন, বৈভবের মধ্যে ভবিষ্যতের একজন বড় ক্রিকেটারের সমস্ত সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কেরিয়ারের কঠিন দিন থেকে কামব্যাক, পুরনো স্মৃতিতে ফিরলেন ববি

বিহারের এই তরুণ ব্যাটার ইতিমধ্যেই নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন। অল্প বয়সেই তাঁর আত্মবিশ্বাস, শট নির্বাচন এবং ম্যাচের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতা অনেক অভিজ্ঞ ক্রিকেটারকেও বিস্মিত করেছে। তাঁর প্রতিটি ইনিংস এখন ক্রিকেট মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে ব্যক্তিগতভাবে প্রশংসা কুড়ালেও দলগত সাফল্য অধরা থেকে যায় বৈভবের। আইপিএলের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রাজস্থান রয়‍্যালস। দলের পরাজয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন বৈভব। মাঠেই তাঁর চোখে জল দেখা যায়, যা অনেক সমর্থকের মন ছুঁয়ে যায়। অন্যদিকে, ববি দেওলের নতুন ছবি ‘বন্দর’ আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে তাঁকে সমর মেহরা নামে এক বিতর্কিত রকস্টারের ভূমিকায় দেখা যাবে, যার জীবন এক মিথ্যা অভিযোগের পর সম্পূর্ণ বদলে যায়। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। 

অভিষেকের সেবাশ্রয়ে গিয়ে ভুল চিকিৎসা, হাত খোয়ালেন কৃতি

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর