মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসব হোক কিংবা ঘরোয়া কোনও বিশেষ আয়োজন, মিষ্টি মুখের জন্য একটু ভিন্ন স্বাদের ডেজার্ট চাই-ই চাই। আর সেই তালিকায় একদম প্রথম সারিতে থাকতে পারে দুধ, ক্রিম আর কাস্টার্ডের স্বাদে ভরপুর ‘কাস্টার্ড সেমাই’। নরম, ক্রিমি আর সুগন্ধি এই ডেজার্ট একবার খেলে বারবার খেতে মন চাইবেই। খুব সহজ উপায়ে ঘরেই তৈরি করা যায় মজাদার এই ঠান্ডা সেমাইয়ের পদ।

উপকরণ:

লাচ্ছা সেমাই – ৪০০ গ্রাম

ঘি – ৩ টেবিল চামচ

গুঁড়ো দুধ- ২ কাপ

চিনি – হাফ কাপ

তরল দুধ – ১ লিটার

কনডেন্সড মিল্ক – ১ কাপ

এলাচ – ২টি

দারুচিনি – ১টি

কাস্টার্ড পাউডার- ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ৩ টেবিল চামচ

ফ্রেশ ক্রিম – হাফ কাপ

কাজুবাদাম কুচি – পরিমাণমতো

পেস্তাবাদাম কুচি – পরিমাণমতো

আরও পড়ুন: গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

প্রস্তুত প্রণালি:

প্রথমে একটি প্যানে ঘি গরম করে তাতে লাচ্ছা সেমাই দিন। এরপর ১ কাপ গুঁড়ো দুধ ও চিনি মিশিয়ে কম আঁচে ধীরে ধীরে ভেজে নিন। সেমাই হালকা বাদামি রং হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে রাখুন।

এবার অন্য একটি পাত্রে তরল দুধ, কনডেন্সড মিল্ক, বাকি গুঁড়ো দুধ, এলাচ ও দারুচিনি একসঙ্গে দিয়ে জ্বাল দিন। এরপর এতে কাস্টার্ড পাউডার ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নাড়তে থাকুন যাতে দানা না বাঁধে।

মিশ্রণটি ঘন ও ক্রিমি হয়ে এলে এতে ফ্রেশ ক্রিম যোগ করুন। আরও কিছুক্ষণ নেড়ে গ্যাস ওভেন থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।

এরপর একটি সার্ভিং ডিশে অর্ধেক ভাজা সেমাই ছড়িয়ে দিন। তার ওপর ঘন দুধের মিশ্রণ ঢেলে সমান করে বিছিয়ে দিন। তারপর বাকি সেমাই ওপরে দিয়ে সাজিয়ে নিন।

সবশেষে কাজু ও পেস্তাবাদাম কুচি ছড়িয়ে ২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু কাস্টার্ড সেমাই।

অভিষেকের সেবাশ্রয়ে গিয়ে ভুল চিকিৎসা, হাত খোয়ালেন কৃতি

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর