Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিমানের নিয়ম ট্রেনেও, লাগেজের সীমা পেরোলেই অতিরিক্ত জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি,নয়া দিল্লি: ভারতীয় রেল ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বর্তমানে রেল কর্তৃপক্ষ বেশ কিছু নিয়ম কঠোরভাবে বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে যা বিমানে ভ্রমণকারী যাত্রীদের পালন করা মতোই হবে। ভ্রমণের সময় বহন করা লাগেজের ওজনের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে রেল। এখন ট্রেনেও বিমানের মতো নির্দিষ্ট পরিমাণ ওজনের থেকে বেশি ব্যাগপত্র নিয়ে ওঠা যাবে না। যদিও এই নিয়মটি ইতিমধ্যেই রয়েছে, তবে এখনও সম্পূর্ণরূপে বাস্তবায়িত করা সম্ভব হয়নি।
এখন থেকে যাত্রীরা নির্দিষ্ট করে দেওয়া পরিমাণ অনুযায়ী ভারতীয় রেলে ভ্রমণের সময় লাগেজ বহন করতে পারবেন। দেশের কিছু প্রধান রেল স্টেশনে লাগেজের ওজন সম্পর্কিত সীমা কঠোরভাবে প্রয়োগ করা হবে। বিমান সংস্থাগুলির মতো, ট্রেনে ভ্রমণের ক্ষেত্রেও এই নিয়মগুলি সম্পূর্ণরূপে বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিয়ম অনুসারে, বিভিন্ন শ্রেণির ভ্রমণের জন্য বিনামূল্যে লাগেজের টাকা ভিন্ন। উদাহরণস্বরূপ,ফার্স্ট ক্লাস এসি কোচে ভ্রমণকারীদের ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করার অনুমতি দেওয়া হবে। সেকেন্ড ক্লাস এসি কোচের যাত্রীদের জন্য ৫০ কেজি এবং থার্ড ক্লাস এসি এবং স্লিপার শ্রেণীর যাত্রীদের জন্য ৪০ কেজি পর্যন্ত হবে। সাধারণ টিকিটে ভ্রমণকারী যাত্রীরা অর্থাৎ জেনারেল হলে তাদের বহনযোগ্য লাগেজের ওজন ৩৫ কেজি পর্যন্ত হতে পারে।

বর্তমানে, উত্তর রেলওয়ে এবং উত্তর মধ্য রেলওয়ে লখনউ এবং প্রয়াগরাজ বিভাগের প্রধান স্টেশনগুলি থেকে এই ব্যবস্থা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব রেলওয়ে স্টেশন চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রয়াগরাজ, মির্জাপুর, কানপুর এবং আলিগড় জংশন। এছাড়াও লখনউ চারবাগ, বেনারস, প্রয়াগরাজের ছেওকি, সুবেদারগঞ্জ, মির্জাপুর, টুন্ডলা, গোবিন্দপুরী এবং ইটাওয়াও তালিকায় রয়েছে। রেলওয়ে কর্মকর্তারা এই বিষয়ে বলছেন যে রেল যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধা উভয়ের জন্যই এই নিয়মটি প্রয়োজনীয়। অনেক সময় যাত্রীরা তাদের সাথে অতিরিক্ত লাগেজ বহন করেন, যার কারণে কোচে হাঁটা-চলা কঠিন হয়ে পড়ে।

বিমানবন্দরের মতোই রেলস্টেশনেও আপনার লাগেজ বুকিংয়ের সুবিধা শুরু হয়েছে। যদি ব্যাগ বা ব্রিফকেসের ওজন নির্ধারিত করে দেওয়া ওজনের থেকে বেশি হয় এবং বোর্ডিং স্পেসে বাধা সৃষ্টি করে, তাহলে তাদের উপর জরিমানা আরোপের বিধানও রয়েছে। নির্ধারিত সীমার বেশি এবং বুকিং ছাড়া লাগেজ পাওয়া গেলে, স্বাভাবিক হারের চেয়ে বেশি চার্জ দিতে হবে। যাত্রীরা তাদের সাথে ১০ কেজি পর্যন্ত অতিরিক্ত লাগেজ বহন করতে পারবেন, এর বেশি হলে লাগেজ বুক করতে হবে।

যাত্রীদের লাগেজ সংক্রান্ত নিয়মকানুন কার্যকর করতে এবং তা সুষ্ঠুভাবে পরিচালনা করতে ভারতীয় রেলওয়ে স্টেশনগুলিতে ইলেকট্রনিক লাগেজ মেশিন স্থাপন করবে। রেলওয়ে প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের ব্যাগের ওজন এবং আকার পরীক্ষা করা হবে। আর একটি বিশেষ বিষয় হল, যাত্রীদের লাগেজের ওজনই কেবল নয়, তাদের ভ্রমণ ব্যাগের আকারও এই সীমার মধ্যে রাখা হবে। যদি ব্যাগের আকার প্রয়োজনের চেয়ে বড় হয়, তাহলে জরিমানা আরোপ করা হতে পারে। লখনউ উত্তর রেলওয়ের সিনিয়র ডিসিএম কুলদীপ তিওয়ারি জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা