১৯ ডিসেম্বর INDIA জোটের পরবর্তী বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন, এবার আসন সমঝোতায় জোর বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র। ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক। সূত্রের খবর, যৌথ কর্মসূচি নিয়েও আলোচনা হবে তাতে। তবে মূল আলোচ্য বিষয়, আসন সমঝোতা। লোকসভা নির্বাচনের বেশি বাকি নেই। তার আগে ইন্ডিয়া জোট কোন পথে লড়াই করবে তার দিকনির্দেশ থাকবে এই বৈঠকে।

সম্প্রতি তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারের পর লোকস্পভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকলো বিরোধী জোট ইন্ডিয়া। ইন্ডিয়া জোটের প্রধান নেতারা এবারের বৈঠকে থাকবেন বলেই জানা গিয়েছে।  ৫ রাজ্যের ফল ঘোষণার পরই জোটের পরবর্তী বৈঠকে দিন স্থির করে কংগ্রেস। তবে সেবারে অখিলেশ যাদব, নীতিশ কুমার এবং মমতা ব্যানার্জি বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া দেননি। সম্প্রতি পাঁচ রাজ্যের ভোটে বিপর্যয়ের মুখে পড়েছে কংগ্রেস। তাদের ধারণা ছিল, অন্তত দুটি রাজ্য তথা মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে সাবেক জাতীয় দল জিতবে। কিন্তু দেখা গিয়েছে,   তিন রাজ্যেই জিতেছে বিজেপি। এহেন পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের বাঁধন অটুট রাখতে আগ্রহ বেড়েছে কংগ্রেসের।

জোটের আগ্রহ রয়েছে বাকি শরিক দলেরও।  প্রসঙ্গত ২০২৪ সালে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে  ২৮টি বিরোধী দল একজোট হয়েছিল। পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পৌরহিত্ব্যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসেছিল। এরপর বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হয়। সেই বৈঠকে জোটের নাম ঠিক হয় INDIA । মুম্বইয়ে INDIA জোটের বৈঠকে বিভিন্ন কমিটি গঠন হয়।  সেই বৈঠকে ২৮টি বিরোধী দলের ৬৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কিন্তু এরপরই কিছুটা ঝিমিয়ে পড়েছিল ইন্ডিয়া জোট।   

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের