এক ধাক্কায় দেশে সংক্রমণ বেড়ে হাজার পার, ফের বাড়ল মৃত্যু

একইভাবে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসক মহলকে স্বস্তি দিয়ে গত দুদিন রেকর্ড হারে সংক্রমণ কমে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় নেমেছিল হাজারের নীচে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সংক্রমণ কমে সাতশোর গণ্ডিতে প্রবেশ করে যা ২০২০ সালের এপ্রিলের পরে আর দেখা যায়নি। কিন্তু বুধবার ফের একধাক্কায় অনেকটাই বাড়ল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। জানা যাচ্ছে, গত দুদিন দৈনিক সংক্রমণ হাজারের নীচে থাকার পরে বুধবার সেটা বেড়ে হয়েছে ১০৮৬। একদিনে প্রায় চারশো বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। 

একইভাবে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। মঙ্গলবার যেখানে দেশজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছিল ৫৮, বুধবার সেটাই বেড়ে হয়েছে ৭১। সৌজন্যে দক্ষিণের রাজ্য কেরল। জানা যাচ্ছে দেশে মোট ৭১ জন মৃতের মধ্যে শুধুমাত্র কেরলের বাসিন্দাই রয়েছেন ৬৬ জন। বাকি ৫ জনের মধ্যে ৪ জন মহারাষ্ট্রের বাসিন্দা এবং একজন উত্তরপ্রদেশের বাসিন্দা। 

অন্যদিকে কেন্দ্রের হিসাব অনুযায়ী গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ১১৯৮ জন। স্বাভাবিকভাবেই আগের দিনের থেকে কমেছে সুস্থতার হার ও সংখ্যা। গতকাল অর্থাৎ মঙ্গলবার দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছিলেন ১২৮০ জন। দেশে একদিনে করোনার অ্যাকটিভ কেস বেড়েছে ১৮৩ জন। ফলে দেশের মোট অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে  ১১ হাজার ৮৭১। গতকালের থেকে বেশ কিছুটা কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। মঙ্গলবার দেশে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ছিল ১২ হাজার ৫৪ জন।  

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই