মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের প্রভাব পড়বে না পেট্রল ডিজেলে, নিশ্চিত করল কেন্দ্র

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও পেট্রোল-ডিজেলের দামে স্বস্তি। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে এক্ষুনি বাড়ছে না পেট্রোল-ডিজেলের দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও পেট্রল-ডিজেলের দামে স্বস্তি। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে এক্ষুনি বাড়ছে না পেট্রোল-ডিজেলের দাম। নিশ্চিত করল কেন্দ্রীয় সরকার। শনিবার (৭ মার্চ) সকালে দেশবাসীদের চরম ঝটকা দিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের ৬০ টাকা দাম বৃদ্ধি। যার ফলে ধনী থেকে দরিদ্র সকলের মাথায় হাত পড়েছে। তাই জল্পনা চলছিল, এলপিজির দাম বেড়ে গিয়েছে। সুতরাং পেট্রোল এবং ডিজেলের দামও বাড়িয়ে দেবে সরকার। কিন্তু চিন্তামুক্ত, এক্ষুনি বাড়ছে না পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে কেন্দ্র থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

শনিবার একটি সরকারি সূত্র জানিয়েছে, ‘ইরানের উপর ইজরায়েল আমেরিকার হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। তবে এখন পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ভারতের জ্বালানি মজুদের অবস্থা উন্নত হচ্ছে। যেটি আমাদের আরও আত্মবিশ্বাস দিয়েছে। তাই দেশে এক্ষুনি বাড়ছে না পেট্রোল, ডিজেলের দাম। ভারত হরমুজ প্রণালী ছাড়া অন্য উৎস থেকে অপরিশোধিত তেল আমদানির ১০ শতাংশ বাড়িয়েছে। ৬০ শতাংশ বেড়ে ৭০ শতাংশে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন শীঘ্রই পুনরায় শুরু হবে।’ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ‘পেট্রল-ডিজেলের দাম নিয়ে এক্ষুনি আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, কারণ পশ্চিম এশিয়ায় উত্তেজনা সত্ত্বেও ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেল, পেট্রল, ডিজেল এবং এটিএফের মজুত রয়েছে। দেশে জ্বালানির কোনও ঘাটতি নেই। ভারতের কাছে ৫০ থেকে ৬০ দিনের মজুত রয়েছে।’

উল্লেখ্য, যুদ্ধের আবহে সরকার গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়েছে। গত ১১ মাস পর রান্নার গ্যাসের দাম বাড়ল। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি করা হয়েছে, যেখানে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। যার ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম হয়েছে ৯৩৯ টাকা। আর বানিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১৯৯০ টাকা। গত ১২ বছরে একটি এলপিজি সিলিন্ডারের দাম মোট ১১০ টাকা বৃদ্ধি পেয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে গ্যাসের জোগান আপাতত ধাক্কা খাবে না বলে আশ্বাস দিয়েছিল মোদি সরকার। কিন্তু কথা রাখতে পারল না, শুক্রবার দিনশেষে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম বাড়ানোয় চাপ বাড়ল আমজনতার পকেটে। তবে পেট্রল-ডিজেলের দাম এখুনি বাড়ছে না, এটাই এখন স্বস্তির।

প্রসঙ্গত, আজ অষ্টম দিনেও জারি রয়েছে ইরান বনাম আমেরিকা ইজরায়েল যুদ্ধ। এই যুদ্ধের জেরে জ্বলছে পশ্চিম এশিয়া। ইরানে ক্রমাগত হামলা চালানো হচ্ছে। তেহরানে যৌথবাহিনী এয়ার স্ট্রাইকও করেছে। সৌদি আরব ও কাতারের একাধিক খনিজতেল ও গ্যাস প্রকল্পে হামলা চালিয়েছে ইরান। এবার এই যুদ্ধের আঁচ পড়ছে ভারতের মধ্যবিত্তের হেঁশেলে। শুধু তাই নয়, আগে সিলিন্ডার বুকিং করার কয়েক দিনের মধ্যেই সিলিন্ডার ডেলিভারি হয়ে যেত। এখন সিলিন্ডার পেতে প্রায় ৬ দিন সময় লাগছে। যুদ্ধ দীর্ঘদিন ধরে চললে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, গ্যাস বুকিং এর পুরনো নিয়ম ফিরিয়ে আনা হয়েছে। ২১ দিনের মধ্যে গ্রাহকদের আর বুকিং নেওয়া হবে না।

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন