আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’ আজ জলে ভাসছে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে জলে ভাসছে দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’। পাশাপাশি এদিন নৌবাহিনীর নতুন পতাকাও উত্তোলন করা হবে। এই রণতরী তৈরির ফলে বিশ্বে প্রতিরক্ষা ক্ষেত্রে ‘এলিট’ গ্রুপের সদস্য হল ভারত। ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া আইএনএস বিক্রান্ত দেশে তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এই রণতরীতে প্রায় ১৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। এই রণতরীতে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে। মিগ-২৯কে-র মতো আধুনিক যুদ্ধবিমানও ওঠানামা করার সুবিধা থাকবে এই যুদ্ধজাহাজে। ৪৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকা। এই রণতরী দেশের প্রতিরক্ষা সরঞ্জামে নতুন পালক গুঁজতে চলেছে।

এক দশকেরও বেশি সময় ধরে এই রণতরী নির্মাণের কাজ চলেছে। গত বছরের অগস্টে ‘সি ট্রায়াল’ শুরু করা হয়েছিল। প্রায় এক বছর ধরে এই ‘ট্রায়াল’ প্রক্রিয়া চলেছে। নৌসেনার তরফে আগে জানানো হয়েছে যে, পরীক্ষামূলক প্রক্রিয়া সফল হয়েছে। প্রসঙ্গত, ভারতের হাতে আগেও এই নামে একটি রণতরী ছিল। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ‘আইএনএস বিক্রান্ত’। নব্বইয়ের দশকের শেষ পর্বে বিক্রান্ত অবসর নেয়। ভেঙে ফেলা হয় জাহাজটি। তারই স্মৃতিতে একই নামে দেশে তৈরি করা হল এই যুদ্ধজাহাজ।

বিক্রান্তের আগে ভারতের হাতে আগে একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ হিসাবে ছিল ‘আইএনএস বিক্রমাদিত্য’। ২০১৪ সালে রাশিয়া থেকে কেনা হয়েছিল ওই রণতরী। বিক্রান্ত হাতে পাওয়ার পর আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চিন, ফ্রান্সের মতো দেশের তালিকায় এক বন্ধনীতে ঢুকে পড়ল ভারত, যারা নিজেরা বিমানবাহী রণতরী তৈরি করেছে।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ