শাহের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দেশকে ‘মাওবাদী’ মুক্ত করতে কোমর কষে ঝাঁপিয়েছে নিরাপত্তা বাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, ‘২০২৬ সালের মার্চের মধ্যেই মাওবাদী-মুক্ত হবে দেশ।’ আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ‘লাল সন্ত্রাসের’ হাত থেকে দেশকে মুক্ত করতে কোমর কষে ঝাঁপিয়েছে সিআরপিএফ-সহ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। কুখ্যাত মাও নেতা তথা সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কমান্ডার নাম্বালা কেশব রাও ওরফে বাসভরাজুকে খতম করার পরে অনেকটাই আত্মবিশ্বাসী নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিকরা। তারা নিশ্চিত, ২০২৬ সালের ৩১ মার্চ দেশে মাওবাদের অন্তিম দিন হতে চলেছে।’

ক্ষমতায় এসেই মাওবাদীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছিল মোদি সরকার। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে মাও দমন অভিযান অনেকটাই গতি পেয়েছে। গত ২১ মে ছত্তিশগড়ের নারায়ণপুরের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হয় নিরাপত্তা বাহিনীর। গুলিতে নিকেশ হয় ২৬ মাওবাদী। তার মধ্যে ছিলেন মাওবাদীদের সুপ্রিম কম্যান্ডার নাম্বালা কেশব রাও ওরফে বাসভরাজু। যার মাথার দাম ছিল দেড় কোটি। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার জিয়ান্নাপেটা গ্রামের বাসিন্দা বাসভরাজুর বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি ওয়ারাঙ্গলের আঞ্চলিক প্রকৌশল কলেজে (বর্তমানে এনআইটি) ইঞ্জিনিয়ারিং পড়তে যান। ছাত্রজীবনেই জড়িয়ে পড়েন উগ্র বামপন্থী হিসাবে পরিচিত র‍্যাডিক্যাল স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে। পরে সিপিআই (এমএল) জনযুদ্ধ গোষ্ঠীতে নাম লেখান। ১৯৮৪ সালে তিনি মাওবাদীদের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হওয়ার জন্য মাঝপথে এম টেক পড়া ত্যাগ করেন। তামিল জঙ্গি সংগঠন এলটিটি থেকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেন।  নিরাপত্তা বাহিনীর উপরে একাধিক হামলার পরিকল্পনা করার পাশাপাশি নেতৃত্বও দিয়েছিলেন। ২০১০ সালে দান্তেওয়াড়ায় ৭৬ সিআরপিএফ কর্মীকে খুন, ২০১৩ সালে জিরাম ঘাঁটিতে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলা চালিয়ে ২৬ নেতা-কর্মীকে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল বাসভরাজুর। ২০০৩ সালে আলিপিরিতে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপরে প্রাণঘাতী হামলার পরিকল্পনার সঙ্গেও জড়িয়েছিল দুর্ধর্ষ গেরিলা যোদ্ধার নাম।  ২০১৮ সালে আরাকু ভ্যালিতে অন্ধ্রের বিধায়ক সর্বেশ্বরা রাও ও প্রাক্তন বিধায়ক সিভেরি সোমাকে খুন করার পিছনেও বাসভরাজুর হাত ছিল বলে তদন্তকারীদের দাবি।

দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন  করতে চলতি বছরের ২১ এপ্রিল থেকে বিশেষ অভিযান শুরু করেছে সিআরপিএফ-সহ আধা সামরিক বাহিনী। ১১ মে শেষ হয় ওই অভিযান। ১,২০০ বর্গকিলোমিটারেরও বেশি বিস্তৃত জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর  ২১টি সংঘর্ষের ঘটনা ঘটে। তীব্র গরমকে উপেক্ষা করে ও জীবনের পরোয়া না করেই দেশের সাধারণ মানুষের জীবন সুরক্ষিত রাখতে ‘অপারেশন সংকল্প;’ অভিযানে। পাহাড়ের চূড়ায় হেলিপ্যাড এবং একটি বেস ক্যাম্প স্থাপন করা হয়। মাওবাদীদের ২১৬টি আস্তানার হদিশ পায়। একটি স্নাইপার রাইফেল সহ ৩৫টিরও বেশি অস্ত্র, বিজিএল শেল, আইইডি এবং অন্যান্য মারাত্মক অস্ত্র তৈরিতে ব্যবহৃত চারটি মাওবাদী প্রযুক্তিগত ইউনিট ধ্বংস করে। ৮১৮টিরও বেশি শেল, ৮৯৯টি বিস্ফোরক কর্ড এবং বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়। ২৪ হাজার আধাসেনা ও পুলিশের ‘জাঁতাকলে’ পড়ে যায়  ৫০০-রও বেশি মাওবাদী। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কমান্ডো বাহিনী ‘কোবরা’র পাশাপাশি ছত্তিশগড়ের সশস্ত্র পুলিশ, বস্তার ফাইটারস ও ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড বাহিনী, মহারাষ্ট্র পুলিশের সি-৬০, তেলঙ্গানা পুলিশের মাওবাদী দমন বাহিনীও যোগ দেয় অভিযানে।

কেন্দ্রে পালাবদলের পরে কীভাবে মাওবাদীদের বাড়বাড়ন্ত কমেছে তার পরিসংখ্যান তুলে ধরে সিআরপিএফের ডিজি জানিয়েছেন, ‘২০১৪ সালে মাওবাদী হিংসার ঘটনার সংখ্যা ছিল ১,০৮০টি। ২০২৪ সালে তা কমে ৩৭৪টি হয়েছে। ২০১৪ সালে মাওবাদী হামলায় নিহত নিরাপত্তাকর্মীর সংখ্যা ছিল ২৮৭ জন। ২০২৪ সালে কমে ১৯ জন হয়েছে। এই সময়ের মধ্যে নিহত মাওবাদীর মোট সংখ্যা ২০৮৯। ২০২৪ সালে ৯২৮ জন নকশাল নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। এ বছর এ পর্যন্ত আরও ৭১৮ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন।’

 

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারগুলির পাশে সরকার, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা