বোমা হুমকির জেরে ১৭২ যাত্রী নিয়ে জরুরি অবতরণ ‘ইন্ডিগো’র বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিমানে রাখা হয়েছে বোমা। যে কোনও মুহুর্তে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। এমন হুমকি পেয়েই মুম্বইয়ের সান্তাক্রুজ আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণ করল ‘ইন্ডিগো’ এয়ারলাইন্সের বিমান। পরে বিমানে থাকা ১৭২ যাত্রীকেই নিরাপদে নামিয়ে আনা হয়েছে। পরে গোটা বিমানে তল্লাশি চালিয়েও কোনও বোমার সন্ধান মেলেনি। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ‘ইন্ডিগো’র দুই বিমান বোমা হুমকির জেরে জরুরি অবতরণ করল।

শনিবার সকালে চেন্নাই থেকে ১৭২ যাত্রীকে নিয়ে মুম্বই যাচ্ছিল ইন্ডিগোর বিমান (৬ই৫১১৪)। বিমান মুম্বইয়ের মাটি ছোঁয়ার আগেই বোমা রাখার হুমকি দিয়ে ফোন করা হয় বিমান সংস্থার কার্যালয়ে। সঙ্গে সঙ্গেই পাইলটকে গোটা ঘটনা জানানো হয়। মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষও আপ‍ৎকালীন ব্যবস্থা নেয়। পরে সকাল পৌনে নয়টা নাগাদ নিরাপদেই জরুরি অবতরণ করে বিমানটি। রানওয়েতে অবতরণের পরেই বিমানটিকে অনেকটা দূরে সরিয়ে নেওয়া হয়। পরে বিশেষ ল্যাডারের সাহায্যে নামিয়ে আনা হয় যাত্রীদের। বিমানে তল্লাশি চালিয়েও কোনও বোমা মেলেনি।

উল্লেখ্য গত ২৮ মে ইন্ডিগোর দিল্লি-বারাণসী রুটের বিমানও বোমা রাখার খবর পেয়ে জরুরি অবতরণ করেছিল। ওই দিন ভোর ৪.০৪ মিনিটে দিল্লি বিমানবন্দরের টি-২ টার্মিনাল থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করেছিল । বিমান ওড়ার মুহুর্তেই বোমা হামলার হুমকির মেলে। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর যাত্রীদের তড়িঘড়ি বিমানের জরুরি গেট থেকে বের করে আনা হয় ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়