বিপাকে পড়ে ইন্ডিগোর বড় ঘোষণা! ক্ষতিপূরণ ও ট্রাভেল ভাউচার হিসেবে যাত্রীদের মিলবে ২০,০০০ টাকার সুবিধা

যে সকল যাত্রীরা বিমান বিভ্রাটের শিকার হয়েছেন, সেই সকল ক্ষতিগ্রস্ত যাত্রীরা সরকারি নিয়ম অনুসারে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন কয়েক ধরেই ইন্ডিগো বিমান নিয়ে নাজেহাল যাত্রীরা, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা। কারণ গত ৩, ৪ এবং ৫ ডিসেম্বর বাতিল হয়েছে ইন্ডিগোর বিপুল সংখ্যক বিমান। এছাড়া একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়েনি, তাতে বিলম্ব হয়েছে। যার ফলে স্বাভাবিক ভাবেই ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। বিভিন্ন বিমানবন্দরে যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছেন। এবার যাত্রীদের ক্ষোভ কমাতে বড় ঘোষণা করল ইন্ডিগো বিমান সংস্থা। শত শত ইন্ডিগো ফ্লাইট বাতিলের ফলে উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক ক্ষতিও হয়েছে। যে কারণে বেসামরিক বিমান চলাচল অধিদফতর (DGCA) ইন্ডিগো বিমান সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিয়েছে। চাপের মুখে পড়ে এবার ইন্ডিগো বিমান সংস্থা বড় ঘোষণা করল।

একটি বিবৃতি জারি করে সংস্থাটি জানিয়েছে, যে সকল যাত্রীরা বিমান বিভ্রাটের শিকার হয়েছেন, সেই সকল ক্ষতিগ্রস্ত যাত্রীরা সরকারি নিয়ম অনুসারে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। এছাড়া সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যাত্রীরা ১০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভ্রমণ ভাউচার পাবেন। বিমান সংস্থার এই ঘোষণা ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তি বলে মনে করা হচ্ছে। যাঁদের বিমান বাতিলের জন্যে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করা হয়েছিল এবং গুরুতর অসুবিধার সম্মুখীন হয়েছিল। তাঁদের এবার বিশেষ সুবিধা দিতে চলেছে বিমান সংস্থাটি। এই ভ্রমণ ভাউচারের বৈশিষ্ট্য হল, এর মেয়াদ থাকবে ১২ মাস। অর্থাৎ পরবর্তী ১২ মাসের মধ্যে যেকোনও সময়ে যাত্রীরা এই ভাউচারটি ভারতের মধ্যে যেকোনও ইন্ডিগো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য রিডিম করতে পারবেন।

ইন্ডিগো জানিয়েছে যে, যেসব যাত্রীদের বিমান বাতিলের কারণে ভ্রমণপথ একাধিকবার পরিবর্তন করতে হয়েছে, অর্থাৎ যাদের ফ্লাইট বারবার পুনঃনির্ধারণ করতে হয়েছে, অথবা যারা বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষার সম্মুখীন হয়েছেন, তাদের এই ১০,০০০ টাকার ভ্রমণ ভাউচারটি প্রদান করা হবে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত যাত্রীদের মেইলে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে যাত্রীদের এই সমস্যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিমান সংস্থাটি। ক্ষমা চেয়ে জানিয়েছিল, ‘বেসামরিক বিমান চলাচল অধিদফতর (DGCA) কর্তৃক নির্ধারিত নির্দেশিকা অনুসারে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। তবে এই ক্ষতিপূরণের পরিমাণ বিমানের দূরত্ব, টিকিটের শ্রেণী এবং যাত্রীর অসুবিধার উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে। বাতিল হওয়া ফ্লাইটের কারণে যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর না ঘটে তার চেষ্টা করা হবে।’

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?