জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি: পোশাক পরা নিয়ে বারবার মতবিরোধ শ্বশুরবাড়ির সঙ্গে। সেই মতবিরোধই শেষ পর্যন্ত কেড়ে নিল গৃহবধূর জীবন। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে দ্বারকাপুরিতে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পোশাক পরা নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে দীর্ঘদিনের অশান্তির জেরে ওই গৃহবধূ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই পরিস্থিতির জেরেই নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, ‘মৃতার নাম গৌরী প্রজাপাত। কয়েক বছর আগে রাহুল প্রজাপাতের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, জিন্স পরা নিয়ে প্রায়ই তাঁকে আপত্তির মুখে পড়তে হত। এই বিষয়টি নিয়ে বাড়িতে বারবার বিবাদ সৃষ্টি হতো এবং তা গৌরীর ওপর গভীর মানসিক চাপ তৈরি করেছিল বলে অভিযোগ। ঘটনার দিন গৌরী দীর্ঘ সময় ধরে নিজের ঘর থেকে বাইরে না আসায় তাঁর স্বামী ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলে দেখেন তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন দ্বারকাপুরি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়ম্নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

পুলিশ জানিয়েছে, পোশাক নিয়ে পারিবারিক অশান্তির বিষয়টি তদন্তে উঠে এসেছে। তবে এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত ডিসিপি অমরেন্দ্র সিং জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার