বিদেশ যাত্রার অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ শিনা বরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বহুল চর্চিত শিনা বরা হত্যাকাণ্ডের অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। শীর্ষ আদালতে দায়ের করা আর্জিতে তিনি জানিয়েছেন, ‘আর্থিক লেনদেন সংক্রান্ত জরুরি কাজে বিদেশ যাওয়া প্রয়োজন। তাই তাঁর বিদেশ যাত্রায় অশনুমতি দেওয়া হোক।’

গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল শিনা বরা হত্যাকাণ্ড। নিজের মেয়েকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছেন দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে। পুলিশের দাবি, গাড়ির চালক শ্যামবর রাই এবং প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার সঙ্গে ষড়যন্ত্র করে ২০১২ সালের এপ্রিল মাসে গাড়িতে শ্বাসরোধ করে নিজের আত্মজা শিনাকে হত্যা করেছিলেন ইন্দ্রাণী। তার পরে মেয়ের নিথর দেহ রায়গড় জেলার একটি জঙ্গলে পুড়িয়ে ফেলেছিলেন। ওই হত্যাকাণ্ডের নৃশংসতায় চমকে গিয়েছিল দেশবাসী। যদিও বরাবর নিজের মেয়েকে হত্যা করার অভিযোগ অস্বীকার করে এসেছেন ইন্দ্রাণী। ২০১৫ সালের অগস্টে তাকে গ্রেফতার করেছিল খার থানার পুলিশ। তারপর থেকেই মুম্বইয়ের বাইকুল্লা জেলেই ছিলেন ইন্দ্রাণী। টানা বেশ কয়েক বছর জেলে কাটানোর পরে ২০২২ সালের ১৮ মে দেশের শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি।

চলতি বছরের জুলাই মাসে বিদেশে যাওয়ার জন্য সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানান ইন্দ্রাণী। গত ১৯ জুলাই সিবিআইয়ের আপত্তি উপেক্ষা করে শিনা বরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে বিদেশে যাওয়ার অনুমতি দেন বিচারক। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। গত ২৭ সেপ্টেম্বর বম্বে হাইকোর্টের বিচারপতি শ্যাম চান্দোক নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেন। রায়ে তিনি জানান, যে কারণে সিবিআইয়ের বিদেশ আদালতের বিচারক ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছিলেন, তা যুক্তিগ্রাহ্য নয়।’

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর