‘দয়া করুন’, জেলবন্দি স্বামী-ছেলের মুক্তি চেয়ে পুলিশ অফিসারের পায়ে পড়লেন বৃদ্ধা, তার পর..

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিগড়: গরু চুরির অভিযোগে পুলিশের হাতে পাকড়াও হয়ে জেলে গিয়েছে স্বামী ও ছেলে। আর জেলবন্দি স্বামী ও ছেলের প্রতি যাতে ন্যায়বিচার হয় সেই আকুল আর্তি জানিয়ে এক পুলিশ অফিসারের পা ধরে হাঁপুস নয়নে কাঁদলেন এক বৃদ্ধা। ‘মানবিক’ না হয়ে অমানুষের মতো ওই অসহায় বৃদ্ধাকে ধমকালেন খাকি উর্দিধারী। ওই হৃদয় বিদারক ঘটনার দৃশ্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। একজন অসহায় বৃদ্ধার সঙ্গে অভব্য আচরণের জন্য ওই খাকি উর্দিধারী ‘অমানুষের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেটা নাগরিকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে সমাজমাধ্যমে ঘুরে বেড়ানো ওই শিহরে ওঠার মতো ভিডিওটি আলিগড়ের সিভিল লাইনস থানা এলাকার। রাস্তায় একটি গরুকে দিশাহীনভাবে ঘুরতে দেখে নিজের বাড়ি নিয়ে গিয়েছিলেন রাজকুমার নামে গোকুলপুরের এক বাসিন্দা। তিনি গরুটিকে যত্ন করার পাশাপাশি স্থানীয় গ্রাম প্রধানকেও বিষয়টি জানান। ততক্ষণে ওই গরুর মালিক সিভিল লাইনস থানায় তাঁর পোষ্যের চুরি যাওয়া নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছিল। ওই অভিযোগের প্রেক্ষিতে খোঁজখবর না নিয়েই  গরু চুরির অপরাধে রাজকুমার ও তাঁর ছেলেকে গ্রেফতার করে শ্রীঘরে পুরে দেয় সিভিল লাইনস থানার পুলিশ।

স্বামী ও ছেলেকে জেলে পুরে দেওয়ায় চরম বিপাকে পড়ে যান রাজকুমারের বৃদ্ধা স্ত্রী। সোজা থানায় হাজির হন। সেখানে থানার সিও অভয় পাণ্ডের পা ধরে বলেন, ‘স্যর, আমার স্বামী-ছেলে কোনও অপরাধ করেনি। গরু চুরি করেনি। ওদের প্রতি ন্যায়বিচার করুন’। এক বৃদ্ধার পায়ে পড়াতে অবশ্য কিছুই আসে যায়নি খাকি উর্দিধারী অভয়ের। উল্টে তিনি ভদ্রমহিলাকে ধাক্কা মেরে সরিয়ে দেন এবং হুমকির সুরে বলতে থাকেন ‘কোনও সাহায্য করব না। যা পারুন করে নিন।’ ইতিমধ্যেই ওই অমানুষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয়েছেন গোকুলপুরের বাসিন্দা থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার বিশিষ্টজনরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার