ভিডিও কলে নগ্ন হলেন যুবতী, তারপরই শুরু ব্ল্যাকমেল!

এক বিমা এজেন্ট সম্প্রতি পুলিশে এক আজব অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তাঁরই এক গ্রাহক সম্পূর্ণ নগ্ন হয়ে ভিডিও কল করেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বিমা এজেন্ট সম্প্রতি পুলিশে এক আজব অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তাঁরই এক গ্রাহক সম্পূর্ণ নগ্ন হয়ে ভিডিও কল করেন। এরপর সেই কলের স্ক্রিনশট শেয়ার করে রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছে তাঁকে। নতুন ধরণের এই প্রতারণার অভিযোগের তদন্ত শুরু করেছে পাটনা পুলিশ। ঘটনাটি বিহারের রাজধানী পাটনার। এই শহরের এক বাসিন্দা বিমা এজেন্ট। কয়েকদিন আগে তাঁর সঙ্গে এক যুবতীর পরিচয় হয়। যুবকের দাবি, বিমা সংক্রান্ত কারণেই কথাবার্তা হয়েছিল।

সেইমতো পলিসি সংক্রান্ত অফার ও কাগজপত্রের জন্য নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বরও আদানপ্রদান হয়েছিল। এরপর বিমা সংক্রান্ত বেশ কিছু তথ্য ওই যুবতীকে পাঠিয়েছিলেন ওই বিমা এজেন্ট। এরপর আচমকা তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ওই মহিলার ভিডিও কল আসে। বিমা এজেন্টের দাবি, তিনি ফোনটি ধরতেই দেখা যায় ওই যুবতী সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। এবং সেভাবেই কিছু অশ্লীল ইঙ্গিত করছেন। তিনি সঙ্গে সঙ্গেই ভিডিও কলটি কেটে দেন।

কিন্তু তারপরই মোবাইলে কয়েকটি স্ক্রিনশট আসে। এবং তাতে দেখা যায় দুজনেরই ছবি রয়েছে যথারীতি। এরপরই ৫০ হাজার টাকা দাবি করে হুমকি আসে ওই মহিলার কাছ থেকে। পরে ওই বিমা এজেন্ট এই মর্মে অভিযোগ জানান পাটনা থানায়। তদন্তে দেখা যায় এর আগে ওই যুবকের নামে ওই মহিলা দিল্লি পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন। দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পাটনা পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে গোটা ঘটনায় হতবাক পুলিশ।

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা