Lord Shiva: শুধু কার্তিকের মান ভাঙ্গাতে জ্যোতির্লিঙ্গ রূপে এখানে আবির্ভূত হয়েছিলেন মহাদেব

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : শৈবদের কাছে জ্যোতির্লিঙ্গই হল  আদি-অনন্ত ও সত্য। মহাদেবের এই জ্যোতির্লিঙ্গের মহিমা অপার। পূর্বে মনে করা হত জ্যোতির্লিঙ্গ মোট ৬৪টি। পরে, শিব ভক্তরা ১২টি জ্যোতির্লিঙ্গকে মান্যতা দেন, যেগুলিকে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। কথিত আছে, ভারতের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গটি হল অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমের মল্লিকার্জুন।

কথিত আছে, একবার শিব এবং পার্বতী তাঁদের দুই ছেলে গণেশ ও কার্তিকের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করছিলেন। শিব তখন বলেছিলেন, যে আগে এই পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে, তারই আগে বিয়ে হবে ও সেই দেবতাদের মধ্যে প্রথম পূজ্য হবে। তাই কার্তিক তাঁর বাহন ময়ূরে চেপে পৃথিবী প্রদক্ষিণে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু, গণপতি নিজের প্রখর বুদ্ধিমত্তার কাজে লাগিয়ে সেসব না-করে শুধু শিব-পার্বতীকেই সাতবার প্রদক্ষিণ করেছিলেন। কারণ, শাস্ত্রমতে নিজের বাবা-মা’কে প্রদক্ষিণ করলেই বিশ্ব প্রদক্ষিণ হয়ে যায়।

কার্তিক ফিরে এসে বুদ্ধি, ঋদ্ধি ও সিদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দেখলে পিতা মহাদেবের ওপর ক্ষুব্ধ হয়ে চিরকুমার এবং ব্রহ্মচারী হিসেবে থাকার পণ নিয়ে ক্রৌঞ্চ পর্বতে চলে যান। এরপর ছেলেকে ফিরিয়ে আনতে শিব এবং পার্বতীও সেখানে যান; কিন্তু, কার্তিক ক্রৌঞ্চ পর্বত ছেড়ে আসতে নারাজ থাকলে মহাদেব ও পার্বতী সেই এলাকার সন্নিকটে বসবাস শুরু করেন। তখন থেকেই স্থানটি শ্রীশৈলম নামে পরিচিত হয়। এখান থেকে  প্রতি অমাবস্যায় শিব এবং প্রতি পূর্ণিমায় মাতা পার্বতী গিয়ে কার্তিককে দেখে আসতেন।

মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে একই সাথে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী দুজনেই উপস্থিত। আসলে মল্লিকার্জুন শব্দটি একটি মিশ্রিত শব্দ , যাতে “মল্লিকা” দেবী পার্বতী এবং “অর্জুন” হলেন শিব। পুরাণ মতে শ্রীশৈলমের মল্লিকার্জুন মন্দির ১৮টি মহাশক্তিপীঠেরও অন্যতম। কথিত আছে, এখানে সতীর ওপরোষ্ঠ পড়েছিল। এমনকি এখানে শিবমন্দিরটি পূর্বমুখী। এরই পাশাপাশি এখানে নন্দীকেশ্বরের একটি বিরাট মূর্তি রয়েছে। সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তপ্রাণ মানুষ এই মন্দিরে নিজের মনস্কামনা জানাতে আসে। এই মন্দিরের শিবচর্তুদর্শী অর্থাৎ শিবরাত্রির দিন ব্যাপক ভক্ত সমাগম হয়।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই