চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬: চলতি বছরের থিম কী? ইতিহাস জানুন

নিজস্ব প্রতিনিধি: ‘‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’’কাজি নজরুল ইসলামের কবিতায় সমঅধিকার ও সমমর্যাদার কথাই বলা হয়েছে। সামনেই আসছে আন্তর্জাতিক নারী দিবস। সারাবিশ্বে এদিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীদের ক্ষমতা অর্জনের সঙ্গে লিঙ্গ সমতার কথাই বলা হয়ে থাকে। প্রতিবছর নির্দিষ্ট থিম ঠিক করা হয়। রাষ্ট্রসংঘ এবারের থিম ঘোষণা করেছে। চলতি বছরের থিম সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, ন্যায়বিচার, কর্ম।

চলতি বছরে নজর দেওয়া হয়েছে আইনি ফাঁকের ওপরে। দেখা গিয়েছে বিশ্বব্যাপী পুরুষরা যে পরিমাণ আইনি অধিকার ভোগ করে, মহিলারা মাত্র ৬৪ শতাংশ অধিকার পায়। চলতি বছরের মূল লক্ষ্য কাগজের অধিকারে আটকে নয়, দৈনন্দিন জীবনে আইনকে বাস্তবায়িত করতে হবে। ভারতে গ্রামীণ এবং শহরে উভয় ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা ও সমবেতন নিশ্চিত করতে হবে।

৮ মার্চ! ক্যালেন্ডারে শুধুমাত্র একটি দিনি নয়, এটি প্রতিবাদ ও পরিবর্তনের প্রতীক। শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামের মাটিতে শিকড় পৌঁছে গিয়েছে গভীরে। ১৯০৮ সালে ১৫,০০০ মহিলা নিউ ইয়র্ক সিটিতে কাজের সময় কমানো, ভালো বেতন এবং ভোটাধিকারের দাবিতে মিছিল করেছিল। ১৯১০ সালে কোপেনহেগেনে এক সম্মেলনে ক্লারা জেটকিন নামে একজন মহিলা একটি আন্তর্জাতিক নারী দিবসের ধারণা প্রস্তাব করেছিলেন। ১৭টি দেশের ১০০ জন মহিলা সর্বসম্মতিক্রমে তাতে একমত হন। ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময়, রাশিয়ার মহিলারা “রুটি এবং শান্তি” এর জন্য ধর্মঘট করেছিলেন। এই ধর্মঘট ৮ মার্চ শুরু হয় এবং মহিলারা ভোটাধিকার লাভ করে। ১৯৭৫ সালে দিনটি রাষ্ট্রসংঘ এইদিনটিকে স্বীকৃতি দেয়।

বিশ্বের পাশাপাশি ভারতজুড়ে এই দিনটি পালন করা হয়ে থাকে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন ভাবে এই দিনটি উদযাপন করা হয়। দিল্লি সহ বিভিন্ন জায়গায় দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এদিন সর্বত্র সমতার বার্তাই ছড়িয়ে দেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ