হরিয়ানার নুহতে বাড়ানো হল ইন্টারনেট নিষেধাজ্ঞার সময়সীমা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার নুহতে ইন্টারনেট ও এসএমএস পরিষেবায় নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হল। ১৩ই অগস্ট পর্যন্ত ইন্টারনেট ও এসএমএস পরিষেবায় স্থগিতাদেশ দিল হরিয়ানা সরকার। নুহের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় তাই এই সময়সীমা বাড়ানো হয়েছে। ইন্টারনেট পরিষেবার মাধ্যমে গুজব রটতে পারে। ফলে বাড়তে পারে উত্তেজনা। এই মর্মে হরিয়ানার স্বরাষ্ট্র সচিব দফতরের তরফে বিবৃতি দেওয়া হয়েছে।

সম্প্রতি হরিয়ানার নুহতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এক মিছিল লক্ষ্য কর পাথর ছোঁড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ ছড়ায়। দুই হোমগার্ডের মৃত্যু হয়। আহত হয় বহু। হিংসার রেশ ছড়িয়ে পরে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।গত শুক্রবার থেকে এলাকায় কারফিউ শিথিল করা হবে বলে জানায় হরিয়ানা প্রশাসন। স্কুল চালু করা হয়। এটিএম পরিষেবাও চালু থাকবে বলে জানানো হয়। তবে ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা বজায় রাখল সরকার।

গত বৃহস্পতিবার নুহ জেলার ম্যাজিস্ট্রেট ধীরেন্দ্র খড়গাতা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। ১১ অগাষ্ট থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে উত্তেজনা এড়াতে এখনও ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা বাড়াল সরকার। এর আগে ৮ই অগস্ট পর্যন্ত ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা ছিল। তা বাড়িয়ে ১১ অগস্ট করা হয়েছিল।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা