চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুঞ্চ-রাজৌরি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় বন্ধ হয়ে গেল মোবাইল ইন্টারনেট পরিষেবা। শনিবার থেকে এই পরিষেবা বন্ধ হয়। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়  সেনা কনভয়ে  সন্ত্রাসবাদীরা হামলা চালায়। এই ঘটনার পরেই যুদ্ধকারীণ তৎপরতায় চলছে  সন্ত্রাসবাদীদের খোঁজ। এখনও পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি । তাই সন্ত্রাসবাদীদের খুঁজতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা বাহিনী। বর্তমানে পুঞ্চ ও রাজৌরি জেলায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী ।

প্রসঙ্গত গত ২১ শে ডিসেম্বর বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়  সেনা কনভয়ে  সন্ত্রাসবাদীদের  হামলায় ৫ জন শহিদ  হয়েছেন।  গুরুত্বর জখম হয়েছেন তিন জন। আচমকা হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়েন সেনা জওয়ানরা।  শেষ পর্যন্ত সেনাবাহিনী জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ জন সেনা নিহত হয়।

 গত দু’বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছেন। গত কয়েক বছরই পুঞ্চে সীমান্ত জঙ্গিদের ডেরা হয়ে উঠেছে। একাধিকবার সেনা জওয়ান ও নিরাপত্তা রক্ষীদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। তাই এবার জঙ্গিদের খোঁজ পেতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আদৌ জঙ্গিদের খোঁজ মেলে কিনা সেটাই এখন দেখার।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ