মধ্যপ্রাচ্যের যুদ্ধে বলি ভারতীয়! মার্কিন তেল ট্যাঙ্কারে ইরানের আত্মঘাতী হামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরাকের উপকূলের কাছে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে আত্মঘাতী নৌকা ব্যবহার করে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। হামলার পরই ‘সাফিসা বিষ্ণু’ নামের ওই ওয়েল ট্যাঙ্কারে দাউদাউ করে আগুন ধরে যায়। ঘটনায় ট্যাঙ্কারে কর্মরত এক ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।

বর্তমানে ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে চলা সংঘাতের প্রভাব সমুদ্রপথেও পড়তে শুরু করেছে। ১২ মার্চ পর্যন্ত এই যুদ্ধ পরিস্থিতিতে মোট তিন জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।এর আগে ১ এবং ২ মার্চ ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MV MKD Vyom এবং MV Skylight-কে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে অভিযোগ। এই হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়-স্কাইলাইট জাহাজে দুই জন এবং ব্যোম জাহাজে একজন। এছাড়াও ২০ জনেরও বেশি ব্যক্তি আহত হন। তাঁদের মধ্যে একজন গুরুতর অবস্থায় ভেন্টিলেটরে চিকিৎসাধীন।

অন্যদিকে, ৭ মার্চ সৌদি আরবের আল খার্জ এলাকায় একটি প্রজেক্টাইল হামলায় এক ভারতীয় নিহত হয়েছেন বলে প্রথমে খবর প্রকাশিত হয়। তবে পরে সংশোধিত রিপোর্টে জানানো হয়, ওই ঘটনায় কোনও মৃত্যু হয়নি। যদিও একজন ভারতীয় নাগরিক আহত হন এবং এক ভারতীয় কাউন্সিলরকে হাসপাতালে ভর্তি করাতে হয়।পরিস্থিতির প্রেক্ষিতে ওই অঞ্চলে থাকা ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে ভারত সরকার। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধ পরিস্থিতি অবিলম্বে বন্ধ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আর্জি জানিয়েছেন। ১২ মার্চ পর্যন্ত আর কোনও ভারতীয়ের মৃত্যুর খবর মেলেনি।

 

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য