শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট পোশাকবিধি না মেনে হিজাব পরা কি ঠিক, প্রশ্ন সুপ্রিম কোর্টের

ধর্মীয় আচরণের স্বাধীনতা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট পোশাকবিধি না মেনে হিজাব পরা কি ঠিক ?এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ধর্মীয় আচরণের স্বাধীনতা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট পোশাকবিধি না মেনে হিজাব পরা কি ঠিক ? কর্নাটকের হিজাব মামলার শুনানি চলাকালীন এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের তরফে হিজাব মামলায় আবেদনকারীর উদ্দেশে প্রশ্ন করা হল, ‘আপনারা যুক্তি দিতে পারেন যে স্কুলের তরফে পোশাকবিধি চালু করা যেতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে কোনও পড়ুয়ার ইচ্ছে হলে সে মিনিস্কার্ট পরে স্কুলে চলে যেতে পারে?’ শীর্ষ আদালতের তরফে এদিন পর্যবেক্ষণে বলা হয়, ‘শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে ধর্মকে না ঢোকানোই বাঞ্চনীয়।’

শীর্ষ আদালতের বিচারপতি সুধাংশু ধুলিয়া শুনানি চলাকালীন বলেন, ‘কারও অধিকার হরণের কথা বলাই হচ্ছে না। শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। শুধু ইউনিফর্ম পরে আসতে বলা হচ্ছে।’ এই বেঞ্চের অপর বিচারপতি হেমন্ত গুপ্ত বলেন, ‘যদি ধরে নেওয়া যায় যে স্কুলে হিজাব, স্কার্ফ বা নিজের পছন্দের অন্য যে কোনও কিছু পরে যাওয়া যাবে, তাহলে ঠিক আছে। কিন্তু যেখানে স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে, সেখানে কীভাবে হিজাব পরা যায়?’ এদিকে মামলাকারীর তরফে স্কুলে ওড়না পরার বিষয় উত্থাপিত হলে বিচারপতিদের স্পষ্ট বক্তব্য, ওড়না এবং হিজাবের মধ্যে পার্থক্য রয়েছে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত বলেন, ‘ধর্মাচারণের অধিকার অত্যাবশক হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু সংবিধানে যেখানে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে উল্লেখ করা রয়েছে, সেখানে সরকারি প্রতিষ্ঠানে ধর্মাচারণের উপর জোর দেওয়া যায় কি?’ শীর্ষ আদালতের তরফে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, হিজাব বিতর্ক নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। কর্নাটক হাইকোর্ট এর আগে রায় দেয়, হিজাব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়। সেই ক্ষেত্রে স্কুল বা কলেজের ইউনিফর্ম মেনেই পড়ুয়াকে শ্রেণিকক্ষে ঢুকতে হবে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পড়ুয়ারা শীর্ষ আদালতের দ্বারস্থ হন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই