‘ইসকন সবচেয়ে বড় প্রতারক, কসাইদের কাছে গরু বিক্রি করে’, বিস্ফোরক মানেকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বিতর্কে হিন্দুত্বের ধব্জাধারী সংগঠন ইসকন। বিতর্কিত হিন্দু ধর্মীয় সংগঠনটির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা বিজেপি সাংসদ মানেকা গান্ধি। ইসকনকে দেশের সবচেয়ে বড় প্রতারক সংস্থা বলে আখ্যা দেওয়ার পাশাপাশি ধর্মীয সংগঠনটির বিরুদ্ধে নিজস্ব গোশালা থেকে কসাইদের কাছে গরু বিক্রি করার অভিযোগও তুলেছেন। যদিও  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছেন ইসকন মুখপাত্র।

সমাজমাধ্যমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ মানেকা গান্ধির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে বিজেপি সাংসদকে বলতে শোনা গিয়েছে, ‘ইসকন দেশের সবচেয়ে বড় প্রতারক। সমাজসেবার নাম করে সরকারের কাছ থেকে খাস জমি হাতিয়ে নিচ্ছে। গোশালা চালানোর নামে সরকারের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা নিচ্ছে। আর ওই গোশালা থেকে সমস্ত গরু কসাইদের কাছে বিক্রি করে দিচ্ছে। ইসকনের মতো এমন জঘন্য কাজ অন্য কোনও সংস্থা করে না। একদিকে রাস্তায় নেমে ‘হরে রাম, হরে কৃষ্ণ’ গাইছে, মুখে বলছে, তাদের গোটা জীবন দুধের উপরে নির্ভরশীল। আর দুধ দেওয়া গরুদের কসাইদের কাছে বিক্রি করে দিচ্ছে।’

নিজের বক্তব্যের স্বপক্ষে প্রমাণ হাজির করতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে ইসকন পরিচালিত গোশালা পরিদর্শনে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে তাও তুলে ধরেছেন মানেকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসকনের অনন্তপুর গোশালায় গিয়ে একটি বাছুরও আমি দেখিনি। অথচ সেখানে থাকা একাধিক গরু দুধ দিচ্ছে। তার মানে বাছুরগুলিকে বিক্রি করে দেওয়া হয়েছে।’ বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিস্ফোরক অভিযোগ নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের