অবাক কাণ্ড, মহিষের পিঠে চেপে বুথে হাজির ভোটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে চলছে চতুর্থ দফা লোকসভা নির্বাচন। সোমবার  ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে চলছে ভোট গ্রহণ।  সোমবার বিহারে চলছে চতুর্থ দফা নির্বাচন। আর তখনই দেখা গেল অন্য চিত্র। মহিষের পিঠে চড়ে বুথে গিয়ে ভোট দিলেন ভোটার।

সোমবার এই ঘটনাটি ঘটেছে বিহারের উজিয়ারপুরে। সেখানে দেখা গিয়েছে একজন তরুণ ভোটার প্রথমবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য  মহিষের পিঠে চেপে  ভোট কেন্দ্রে যায়। তাঁর পরনে ছিল কালো শার্ট, ধূসর ট্রাউজার ও মাথায় ছিল পাগড়ি।  এই নিয়ে তরুণ ভোটার জানায়, ‘আমি প্রথমবারের মতো ভোট দিতে এসেছি। তাই আমি খুব উত্তেজিত। আমি আশা করি যিনি জিতবেন তিনি যেন আমাদের গ্রামের দারিদ্র্য দূর করে, তরুণদের চাকরি দেয়।’ 

উল্লেখ্য, বিহারের সমস্তিপুর জেলার উজিয়ারপুর লোকসভা কেন্দ্রে ১৭.৪৮ লক্ষ ভোটার রয়েছে। এই কেন্দ্র থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই । তিনি এই কেন্দ্র থেকে তিনবার জয়ী হয়েছে ।  তাঁর বিপক্ষে রয়েছেন কংগ্রেসের সানি হাজারী এবং এলজেপির শাম্ভবী চৌধুরী । দুজনেই ধনী রাজনৈতিক পটভূমি থেকে এসেছেন। পাশাপাশি ২০০৯ সালে জেডিইউ-এর টিকিটে জয়ী হয়েছিলেন মহেশ্বর হাজারীর ছেলে সানি হাজারী। এই আবহে কার দখলে যায় বিহারের সমস্তিপুর কেন্দ্র সেটাই এখন দেখার বিষয়।

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা