জয়পুর আগ্রা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের দৌসা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ হারালেন ৬ জন। মঙ্গলবার রাতে জয়পুর-আগ্রা জাতীয় সড়ক (NH 21)- এ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সিকান্দ্রা থানার অন্তর্গত কৈলাই গ্রামের কাছে একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে গাড়িটি উল্টো লেনে ঢুকে পড়ে।

ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি টেলারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। মৃত সকলের বাড়ি দৌসা জেলার কালাখো গ্রামে। জানা গিয়েছে, তাঁরা সবাই একটি বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। আনন্দের মুহূর্তই মুহূর্তের মধ্যে ভয়াবহ ট্র্যাজেডিতে বদলে যায়।

আরও পড়ুন: কানাডার স্কুল ও আবাসনে বন্দুকবাজের অতর্কিত হামলায় মৃত ১০, আহত ২৫

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্থ গাড়িটি কেটে মৃতদেহগুলি বের করা হয়। পরে ময়নাতদন্তের জন্য দেহগুলি স্থানীয় হাসপতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ