চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধস নেমে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, চলছে মেরামতি

নিজস্ব প্রতিনিধি : লাগাতার বৃষ্টির জেরে ধস নামল জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। এরফলে যান চলাচল স্তব্ধ হয়ে গেল জাতীয় সড়কে। দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সেজন্য মেরামতির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

জম্মু কাশ্মীর প্রশাসনের পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, শনিবার মধ্যরাতে বানিহাল এলাকায় কিস্তওয়ারি এলাকায় ব্যাপক ভূমিধস হয়। এরপরই কিস্তওয়ারি পাথার ও মেহার ক্যাফেটেরিয়া মোড় এলাকায় জাতীয় সড়কে মেরামতির কাজ চলছে। এর ফলে জম্মুর সঙ্গে শ্রীনগরের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যে সব গাড়ি শ্রীনগরের দিকে যাচ্ছে, সেই সব গাড়িগুলিকে জম্মুর নাগরোটা এলাকায় আটকে রাখা হয়েছে। বেশ কিছু গাড়ি উধমপুরের জাখানি এলাকায় আটকে রয়েছে। অন্যদিকে জম্মুর দিকে যে সব গাড়ি যাচ্ছে, সেগুলিকে দক্ষিণ কাশ্মীরের কুজিগুন্ড এলাকায় আটকে রাখা হয়েছে।

জম্মু কাশ্মীরের পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, কোনও ভারী গাড়িকে সোমবার ভোর চারটে থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখা হবে। পাশাপাশি হাল্কা মোটর গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ট্রাক চালকদের সোমবার ভোর চারটে থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত জাতীয় সড়কের ওপর দিয়ে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে সব গাড়ি জাতীয় সড়কে এখন আটকে রয়েছে, সেগুলিকে আগে ছাড়া হবে।

 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ