Loading live market data...
Loading active stocks...
Connecting...

গুজরাতে বিজেপি সরকারের মন্ত্রী হচ্ছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের মন্ত্রিসভায় বিরাট পরিবর্তন। গুজরাতের মন্ত্রিসভাকে ঢেলে সাজানো হয়েছে। এখনেই রয়েছে চমক। জামনগরের বিধায়ক রিভাবা জাদেজাকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনা জামনগর এবং গুজরাটের জন্য একটি গর্বের মুহূর্ত। রিভাবা জাদেজা হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী, যিনি নিজের পরিচয় গড়ে নিয়েছেন।

গুজরাট মন্ত্রিসভায় বিশাল রদবদলের মধ্যে সবচেয়ে বড় চমক ছিল ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা। ২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগদানের পর ৩৪ বছর বয়সী রিভাবা পেলেন বিরাট পুরস্কার। কংগ্রেসি পরিবারের বউমা ছিলেন রিভাবা জাদেজা, সেখান থেকেই  তিনি এখন  বিজেপি সরকারের মন্ত্রী । জনসেবা এবং নারী ক্ষমতায়নে সক্রিয় অংশগ্রহণের জন্য পরিচিত ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী এখন গুজরাত সরকারের হয়ে জামনগরের প্রতিনিধিত্ব করবেন। ঘনিষ্ঠ একটি বিজেপি সূত্র জানিয়েছে, “এটি জামনগর এবং গুজরাত জুড়ে মহিলাদের জন্য একটি গর্বের মুহূর্ত। জনসেবার প্রতি রিভাবা জাদেজার নিষ্ঠা অসাধারণ।”

ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই তার অসাধারণ দক্ষতার জন্য 'রকস্টার' নামে পরিচিত  তারকা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী বর্তমানে পুনর্গঠিত গুজরাট মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত ২৬ জন মন্ত্রীর মধ্যে একজন। রাজনৈতিক মহল বলেছে,২০২৭ সালে গুজরাতে  বিধানসভা নির্বাচনের আগে নতুন, তরুণ মুখ আনার এবং আঞ্চলিক প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখা বিজেপির প্রচেষ্টাকে প্রতিফলিত করছে। ভূপেন্দ্র প্যাটেলের  আমলে গুজরাটের মন্ত্রিসভায় এই প্রথমবার রদবদল হচ্ছে । নতুন মন্ত্রীদের তালিকায় রয়েছেম স্বরূপজি ঠাকুর, প্রভেনকুমার মালি, রুশিকেশ প্যাটেল, দর্শনা ওয়াঘেলা, কুনভারজি বাভালিয়া, রিভাবা জাদেজা, অর্জুন মোধওয়াদিয়া, পরশোত্তম সোলাঙ্কি, জিতেন্দ্র ওয়াঘানি, প্রফুল পানশেরিয়ারা। 

উল্লেখ্য, বৃহস্পতিবার  গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া  রাজ্য মন্ত্রিসভার সকল মন্ত্রী পদত্যাগপত্র জমা দেন। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে দলের সিনিয়র নেতারা মন্ত্রীদের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এরপর, মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। বিজেপি সূত্রের খবর, সংগঠন ও সরকারের নতুন শক্তি সঞ্চার করার লক্ষ্যে এই পরিবর্তন আনা  হয়েছে। রাজ্যে তরুণ ও নবীন মুখদের অন্তর্ভুক্ত করে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলকে আরও শক্তিশালী করতে চায় দলীয় নেতৃত্ব। তাই নির্বাচনের আগে এই পদক্ষেপ। 

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

জেনে নিন ভিটামিন সি সম্পর্কে অজানা তথ্য

শপথ নেওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন বিজয়

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক কর্মী, ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়