পোস্টাল ব্যালটে ভোট দিয়েছি, শোকজের জবাবে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, হাজারিবাগ: অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বে ভোট ছিল ঝাড়খণ্ডের হাজারিবাগ আসনে। ওই দিন কেন তিনি ভোট কেন্দ্রে যাননি তা জানতে চেয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও জয়ন্ত সিনহাকে শোকজ করেছিল বিজেপি নেতৃত্ব। বুধবার ওই কারণ দর্শানোর নোটিসের জবাবে হাজারিবাগের প্রাক্তন সাংসদ জানিয়েছেন, তিনি ভোটের সময়ে বিদেশে চলে গিয়েছিলেন। যদিও যাওয়ার আগেই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন। শুধু তাই নয়, তাঁকে পাঠানো শোকজ নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

ঝাড়খণ্ড বিজেপির মহাসচিব তথা সাংসদ আদিত্য সাহুকে পাটানো দু’পাতার জবাবি চিঠিতে জয়ন্ত লিখেছেন, ‘গত ২ মার্চ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকেই জানিয়েছিলাম, সক্রিয় রাজনীতিতে আর সময় দিতে পারব না। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজেই মনোনিবেশ করতে চাই। যদি আপনারা চাইতেন যে আমি দলের প্রার্থী মনোজ জয়সোয়ালের হয়ে প্রচার করি, তাহলে কেন আগেভাগে যোগাযোগ করলেন না?’

উল্লেখ্য, চলতি বছরের মার্চেই লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে ভোট রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেন হাজারিবাগের বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা।বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে পাঠানো চিঠিতে তিনি লেখেন, ‘সংসদীয় রাজনীতিতে আর সময় দেওয়া সম্ভব নয়। পরিবর্তে সাংগঠনিক কাজকর্মে জড়িত থাকতে চাই। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে চাই।’ হাজারিবাগ আসনে এবার বিজেপি নেতৃত্ব জয়ন্ত সিনহার পরিবর্তে প্রার্থী করেছে মনোজ জয়সোয়ালকে। কিন্তু তাঁর হয়ে একদিনও প্রচার করতে দেখা যায়নি হাজারিবাগের বিদায়ী সাংসদকে।

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6