জেডিএস থেকে সাসপেন্ড যৌন কেলেঙ্কারিতে জড়িত দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রথমে নাতির কুকীর্তি আড়াল করার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। কিন্তু সেই চেষ্টায় লাভ হল না। তাই বাধ্য হয়ে সোমবার রাতে প্রজ্জ্বল রেভান্নাকে দল থেকে বহিষ্কার করল জেডিএস নেতৃত্ব। যদিও প্রজ্জ্বলের গুণধর বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

সম্প্রতি পুলিশের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন হাসনের প্রাক্তন সাংসদের বাড়িতে কাজ করা এক পরিচারিকা। ৪৭ বছর বয়সী ওই পরিচারিকা হোলেনারাসিপুর থানায় অভিযোগ করেছেন, ‘স্ত্রী বাড়িতে না থাকলেই হাসানের সাংসদ প্রজ্জ্বল রেভান্না প্রায়ই তাঁকে এবং বাড়ির অন্যান্য মহিলা পরিচারিকাদের ডেকে পাঠিয়ে যৌন হেনস্থা করতেন। ফল খাওয়ার নাম করে শাড়ির পিন খুলে দিতেন। কুপুত্রের মতো একই ধরনের আচরণ করতেন দেবগৌড়া পুত্র এইচ ডি রেভান্না। বাড়ির স্টোররুমে পরিচারিকাদের ডেকে নিয়ে গোপনাঙ্গে হাত দিতেন। কাউকে কিছু বললে পরিণতি ভাল হবে না বলে হুমকিও দিতেন।’ ওই পরিচারিকার অভিযোগ ঘিরে শোরগোল পরে গিয়েছে। কর্নাটকের কংগ্রেস সরকারের তরফে অভিযোগের তদন্তে সিট গঠন করা হয়েছে।

প্রজ্জ্বল রেভান্না ও তার বাবা এইচডি রেভান্নার ওই কুকীর্তি ফাঁস হওয়ার পাশাপাশি বিজেপি নেতা দেবরাজে গৌড়ার এক চিঠিও ফাঁস হয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর বিজেপি রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রকে পাঠানো ওই চিঠিতে প্রজ্জ্বল রেভান্নার ৩,০০০টি সেক্স ভিডিয়োর এক পেন ড্রাইভ পাওয়ার কথাও জানিয়েছিলেন। সেই সঙ্গে জেডিএসের সঙ্গে জোট না গড়ার বিষয়েও দলকে সতর্ক করে দিয়েছিলেন।’ যদিও যৌন কেচ্ছার মহানায়ক প্রজ্জ্বল রেভান্নাকে আড়াল করতে আসরে নেমেছেন কর্নাটকের বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। দেবগৌড়ার পুত্র ও নাতির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। যাকে ঘিরে গত তিনদিন ধরে তোলপাড় কর্নাটক সেই প্রজ্জ্বল রেভান্না অবশ্য গ্রেফতারি থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে জার্মানিতে ডেরা বেঁধেছেন।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!