কাল হচ্ছে না জয়েন্টের (মেন) সেকন্ড সেশনের পরীক্ষা, জানুন নতুন তারিখ

পরীক্ষা আগামী ২৫ জুলাই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই পিছিয়ে দেওয়া হল জয়েন্টের (JEE) সেকন্ড সেশনের (মেন) পরীক্ষা । সরকারিভাবে কোনও কারণ না দেখিয়েই পরীক্ষা বাতিল করা হয়েছে। বুধবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে। জয়েন্ট সেকন্ড সেশনের পরীক্ষা হবে আগামী ২৫ জুলাই। আগে বলা হয়েছিল, পরীক্ষা হবে ২১ জুলাই। সেই তারিখ বাতিল করা হয়েছে। 

ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফ থেকে বলা হয়েছে, অনির্দিষ্ট কারণে জয়েন্টের সেকন্ড সেশন (মেন) পরীক্ষা, যা হওয়ার কথা ছিল ২১ জুলাই, তা বাতিল করা হয়েছে। পরীক্ষা শুরু ২৫ জুলাই থেকে। দেশের প্রায় ৫০০ টি (Five hundred) শহর এবং ভারতের বাইরে ১৭টি শহরে একযোগে পরীক্ষা হবে। পরীক্ষায় অংশ নেবেন ৬.২৯ লক্ষ পড়ুয়া। আগামীকাল থেকে ওয়েবসাইট থেকে পডু়য়ারা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 

প্রথম সেশনের পরীক্ষা শুরু হয় ২৩ জুন থেকে, চলে ২৯ জুন পর্যন্ত। ফল ঘোষিত হয় ১২ জুলাই (12 July)। আচমকা এই ঘোষণায় পরীক্ষার্থীরা রীতিমতো উদ্বিগ্ন। বৃহস্পতিবার তারা পরীক্ষা দিতে যাবে বলে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল। পরীক্ষা শুরু হওয়ার আগের দিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে জানিয়ে দেওয়া হল, বৃহস্পতিবারের পরীক্ষা বাতিল করা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) এক কর্তা জানিয়েছেন, জয়েন্টে যারা বসতে চলেছেন, তাদের মধ্যে অনেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষায় বসেন। এই পরীক্ষা শুরু হবে ১৫ জুলাই থেকে। শেষ ২০ জুলাই। তাই ২০ জুলাই জয়েন্টের  (মেন) সেকন্ড সেশনের পরীক্ষায় অনেকেই বসতে পারবেন না। সে কারণেই পরীক্ষা একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল