২ মাসের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিলল স্বস্তি। শারীরিক অসুস্থতার জন্য দু’মাসের অন্তর্বর্তী জামিন পেলেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়াল। সোমবার বোম্বে হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়। বিচারপতি এন জে জমাদারের সিঙ্গল বেঞ্চ এদিন  গয়ালকে  অন্তর্বর্তী জামিন দেয়।

আর্থিক তছরুপের মামলায় গয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি।  মাত্র দুমাসের জন্য গয়াল জামিন পেয়েছে। আদালতের তরফে জানান হয়েছে,  আগাম অনুমতি ছাড়া মুম্বই থেকে বের হতে পারবেন না গোয়েল। পাশাপাশি জামিনের শর্ত হিসাবে এক লক্ষ টাকা জমা রাখতে হবে জেট  এয়ারওয়েজের প্রতিষ্ঠাতাকে।

কি কারণে নরেশ গয়ালকে জামিন দিল আদালত? জানা গিয়েছে, ৭৫ বছর বয়সী  জেট  এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে আদালতে  জামিনের আবেদন করেছিলেন। সোমবার তার সেই আবেদনে সাড়া দিয়ে  অন্তরবর্তী জামিন দিল আদালত। এরফলে  খানিক স্বস্তি পেলেন গয়াল।

অন্যদিকে আদালতে রেকর্ড অনুসারে, নরেশ দীর্ঘ দিন ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন। শুধু তাই নয় হাঁটুতে সমস্যার জন্য তিনি ঠিক মত দাঁড়াতে পারতেন না। সেইজন্যই গয়ালকে অন্তর্বর্তী জামিন দিল আদালত। উল্লেখ্য, ২০২৩ সালে কানাডা ব্যাঙ্কের ৫৩৮ কোটি টাকা প্রতারণার দায়ে ইডির হাতে গ্রেফতার হন নরেশ গয়াল। তাঁকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

মাত্র ৯ হাজার টাকায় কলকাতা থেকে কেদারনাথ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?