অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাঁসি: লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার মতো আরও এক ঘটনা প্রকাশ্যে। অর্থের অভাবে মায়ের মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলান্স ভাড়া করা সম্ভব নয়। স্ট্রেচারে পড়ে রয়েছে মায়ের নিথর দেহ। আর পাশে বসে অঝোরে কাঁদছে ছোট্ট মেয়ে। খানিকদূরে অসহায় অবস্থায় বসে মৃতের স্বামী। নিজের ভাগ্যকেই দুষছেন। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মানবতার চরম লজ্জার ঘটনা। যদিও শেষ পর্যন্ত এক দয়াশীল পুলিশ কনস্টেবলের সৌজন্যে বেশ কয়েক ঘন্টা বাদে মৃতার নিথর দেহ অ্যাম্বুলান্সে চাপিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনা ফের একবার বেআব্রু করে দিয়েছে সরকারি সমাজকল্যাণ প্রকল্পের আসল অবস্থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যপ্রদেশের ওরছা নিবাসী রাহুল আদিবাসীর স্ত্রী রামবতী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। অবস্থা সঙ্কটজনক হওয়ায় রামবতীকে চিকি‍ৎসার জন্য ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে রেফার করা হয়। স্থানীয় হাসপাতালের চিকি‍ৎসকই নিজের গাঁটের কড়ি দিয়ে রামবতীকে ঝাঁসিতে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। সঙ্গে ছিলেন রাহুল ও তাঁর আট বছরের মেয়ে নন্দিনী। যদিও মেডিকেল কলেজে নিয়ে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন রামবতী। মেডিকেল কলেজের চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্ত্রীর মৃত্যুতে অকুলপাথারে পড়ে যান রাহুল।

স্ট্রেচারে চাপিয়ে রামবতীর নিথর দেহ হাসপাতালের পার্কিং লটে নিয়ে যান রাহুল। কিন্তু পকেটে পয়সা না থাকায় অ্যাম্বুলান্স ভাড়া করার ক্ষমতা ছিল না। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্ট্রেচারে ঢাকা দেওয়া রামবতীর মৃতদেহ। আর উদভ্রান্তের মতো কখনও মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে কান্না করছে আট বছরের নন্দিনী। আবার কখনও মাটিতে বসে পড়ছে। খানিক দূরে শূন্যদৃষ্টিতে তাকিয়ে রাহুল। কার্যত কিংকর্তব্যবিমূঢ় অবস্থা। রাহুলের দুরবস্থা দেখে হয়তোবা চোখের জল ধরে রাখতে পারেনি প্রকৃতিও। বেশ কয়েক ঘন্টা অঝোরে বৃষ্টি হয়।

বৃষ্টি থামার পরেই হাসপাতালে থাকা পুলিশ চৌকিতে কর্মরত কনস্টেবল অজয়ের চোখে পড়ে বিষয়টি। তিনিই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাহুলের মৃতা স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলান্সের ব্যবস্থা করেন। ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে মহারানি লক্ষমীবাঈ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিকতা। যদিও মেডিকেল কলেজের সুপার শচিন মাহৌর সাফাই দিতে গিয়ে বলেছেন, ‘স্ত্রীর মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার মতো যে পয়সা নেই, তা বলেননি রাহুল। তিনি যদি নিজের আর্থিক দুর্দশার কথা জানাতেন তাহলে নিশ্চয়ই কোনও ব্যবস্থা নেওয়া হতো।’

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে