এই মুহূর্তে

ঝাড়খণ্ড এটিএসের জালে ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য, উদ্ধার সন্দেহজনক নথি

নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড: ঝাড়খণ্ড এটিএস সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। ধানবাদ থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে তারা। সন্দেহভাজনদের সকলের বিরুদ্ধে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগের অভিযোগ রয়েছে। ধানবাদের একটি সংবেদনশীল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। সেই সঙ্গে এটিএস উদ্ধার করেছে বেশ কিছু সন্দেহজনক নথি। জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক তদন্তে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, যার ভিত্তিতে তদন্তকারী সংস্থাগুলি এখন এই নেটওয়ার্কটির গভীরে গিয়ে তদন্ত করছে।

তথ্য অনুযায়ী, ধানবাদ জেলার ভুলি ওপি থানা এলাকার অন্তর্গত শামসের নগর থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে আম্মার ইয়াশার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ‘ইন্ডিয়ান মুজাহিদিন’-এর সক্রিয় সদস্য। বাকি তিনজনের নাম আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইসিসের সাথে যুক্ত।

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নথিও উদ্ধার করেছে ঝাড়খণ্ড এটিএস। দীর্ঘদিন ধরে এই ব্যক্তিদের কার্যকলাপ সন্দেহজনক ছিল এবং এটিএস তাদের উপর নজর রাখছিল। সঠিক তথ্যের বিষয়ে নিশ্চিত হয়ে এটিএস একটি গোপন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এটিএসের জিজ্ঞাসাবাদের সময় একটি বড় তথ্য বেরিয়ে আসে। হিজবুত তাহরীর (HIZB-UT-TAHRIR)-এর সদস্য আয়ান জাভেদ জিজ্ঞাসাবাদের সময় আম্মার ইয়াশার এবং অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করেন। হিজবুত তাহরী ইতিমধ্যেই পুলিশ রিমান্ডে ছিল।

গ্রেফতারকৃত চার আসামিকেই আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে। এটিএস এখন তাদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের খোঁজ শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, এই গ্রেফতারের ফলে একটি বড় সন্ত্রাসী মডিউলের উন্মোচন হতে পারে। ঝাড়খণ্ড এটিএস আগামী দিনে এই মামলায় আরও গ্রেফতার করতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চার বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুল ভ্যান চালক

মুম্বইয়ের মেয়র পদের জন্য দৌড়ে কারা আছেন?‌ শীর্ষ মহিলা বিজেপি প্রার্থীদের জেনে নিন

ফের ৩০ হাজার কর্মী ছাঁটাই অ্যামাজনের, চাকরি খেল কৃত্রিম বুদ্ধিমত্তা!

স্মৃতির বন্ধুর ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ? প্রতারণার অভিযোগে বিপাকে গায়ক

প্রতিবন্ধী কোটায় ডাক্তারি পড়তে পায়ের আঙুল কেটেছিলেন যুবক, বান্ধবী ফাঁস করলেন রহস্য

রাতারাতি চুরি আস্ত সেতু, হাড় হিম কাণ্ড ঘটল কোথায়?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ