Loading live market data...
Loading active stocks...
Connecting...

নির্ভীক সাক্ষী! মা’কে খুনের অভিযোগে ৫ বছর পর বাবা-ঠাকুমাকে শ্রীঘরে পাঠাল ৭ বছরের ছেলে

মাকে খুনের ৫ বছর পর দিদিমা এবং বাবাকে পুলিশের কাছে ধরিয়ে দিল। ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিওরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, বাচ্চাদের সামনে মিথ্যা কথা বলতেও নেই এবং তাঁদের মিথ্যা কথা বলা শেখাতেও নেই। এবার ৭ বছরের একটি শিশু তাঁর মায়ের জন্যে ন্যায়বিচার আনল। মাকে খুনের ৫ বছর পর দিদিমা এবং বাবাকে পুলিশের কাছে ধরিয়ে দিল। ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিওরের। শিশুর স্বীকারোক্তিতে অবশেষে তাঁর বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাকেশ সিকারওয়ার (৪২) এবং দিদিমা মালতি সিকারওয়ার (৭০) কে তাঁর মা অনুরাধাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। পাঁচবছর পর শিশুটির মা সঠিক বিচার পেলেন। কিন্তু অবাক করা বিষয়, পাঁচ বছর আগে শিশুটির বয়স ছিল মাত্র ২ বছর। তাহলে সে কীভাবে মায়ের মৃত্যু মনে রাখল, এবং খুনিদের চিহ্নিত করল?

সূত্রের খবর, ২০২০ সালের ১১ এপ্রিল রাকেশ তাঁর স্ত্রী অনুরাধাকে বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপরেই রাকেশ সিকারওয়ার এবং তাঁর মা মালতীকে দোষী সাব্যস্ত করা হয়। এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল অনুরাধার ৭ বছরের ছেলে সূর্যাংশ। সম্প্রতি এই মামলার শুনানিতে সাহসের সঙ্গে আদালতে ৭ বছরের সূর্যাংশ বলেছে, “আমার বাবা আর দাদি মিলে আমার মাকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। আমার মা তখন সাহায্যের জন্য চিৎকার করছিল। কিন্তু কেউ আমার মাকে বাঁচায়নি।” পুলিশ জানান, দীর্ঘদিন ধরেই রাকেশ তাঁদের বিভ্রান্ত করছে। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন যে, তাঁর স্ত্রী নিজেই ছাদ থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেছে। এমনকি সে তাঁকে একটি সামরিক হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু চিকিৎসকেরা অনুরাধার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান। যেটিতে স্পষ্ট হয়েছিল যে, মেরে ফেলার জন্য আগে অনুরাধাকে অত্যাচার করা হয়েছিল। এদিন বিচারক রায়ে বলেন, সূর্যাংশের সৎ ও স্পষ্ট বক্তব্যে প্রমাণিত হয়েছে যে, তাঁর মাকে খুন করেছেন বাবা এবং দিদিমা। দোষীরা কোনও সহানুভূতির যোগ্য নয়।

সূর্যাংশ আদালতকে আরও বলেছেন যে, তার বাবা তার মাকে বেল্ট দিয়ে মারতেন এবং মারধরের সময় তাকে ঘর থেকে বের করে দিতেন। এর আগে রাকেশের বিরুদ্ধে যৌতুকের জন্য অনুরাধাকে হয়রানি করার অভিযোগ ছিল। সেই সমস্যা সমাধান হলেও অনুরাধার উপর হিংসাত্মক আক্রমণ চালিয়ে যান রাকেশ। এরপর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে বাড়ি ফিরে অনুরাধাকে মেরে ফেলেন রাকেশ। পুলিশ ১৭ জুলাই, ২০২০ তারিখে মামলাটি নথিভুক্ত করেছে। তবে সম্প্রতি শুনানিতে সূর্যাংশের বক্তব্য গ্রহণ করার আগে, আদালত পরীক্ষা করে দেখে নেয় যে সে সত্য বলার অর্থ কী তা বুঝতে পারে কিনা। বিচারক যখন তাকে জিজ্ঞাসা করেন যে মানুষের সত্য বলা উচিত নাকি মিথ্যা বলা উচিত, তখন সূর্যাংশ উত্তর দেন, “আমাদের সত্য বলা উচিত।” মাঝে মাঝে মিথ্যা বলা ঠিক কিনা জানতে চাইলে তিনি বলেন, “কখনই মিথ্যা বলা উচিত নয়।” সূর্যাংশের সাহস এবং সত্যবাদিতা দীর্ঘ পাঁচ বছর পর তাঁর মাকে ন্যায়বিচার দিতে সাহায্য করল।

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা