ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, সাংবাদিককে গ্রেফতার করল যোগী রাজ্যের পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপি নেতা–মন্ত্রীরা কুৎসা–অপপ্রচার করলে কোনও দোষ হয় না। কিন্তু যদি সেটা বিজেপির বিরুদ্ধে অন্য কেউ করেন তাহলে তাঁকে কোপে পড়তে হয়। এমন উদাহরণ ভূরি ভূরি রয়েছে। এবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর সরাসরি আঘাত হানল যোগী আদিত্যনাথের সরকার। এবার ফেসবুকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আপত্তিকর এবং উস্কানিমূলক ছবি আপলোড করার অভিযোগে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলা থেকে এক সাংবাদিককে গ্রেফতার করেছে যোগী রাজ্যের পুলিশ। সরকারি সূত্রে এই খবর মিলেছে। আর তা নিয়ে এখন তুমুল আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে এফআইআরে অভিযোগ উল্লেখ করে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাংবাদিক গত রবিবার ফেসবুকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর একটি আপত্তিকর ছবি পোস্ট করেছেন এবং তার সঙ্গে একটি বিতর্কিত ক্যাপশনও দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ জানল কেমন করে?‌ বিজেপি হনুমানগঞ্জ মণ্ডলের সাধারণ সম্পাদক অমরীশ কুমার পান্ডের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ পুলিশ মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলা থেকে একজন সাংবাদিককে গ্রেফতার করেছে। যার বিরুদ্ধে ফেসবুকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আপত্তিকর ও উস্কানিমূলক ছবি আপলোড করার অভিযোগ রয়েছে। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে এফআইআরে ভারতীয় ন্যায় সংহিতার ধারার ১৯৬(১)(খ) (ধর্ম, জাতি, স্থান ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার) অন্তর্গত পবন তিওয়ারির নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্ত সাংবাদিক রবিবার ফেসবুকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর একটি আপত্তিকর ছবি পোস্ট করেছিলেন। যার সঙ্গে একটি বিতর্কিত ক্যাপশন ছিল। অভিযোগ করা হয়েছে যে, ওই পোস্টটি সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার, বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার এবং উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উসকে দেওয়ার উদ্দেশে করা হয়েছিল। নগর থানার এসএইচও ক্ষিতিজ ত্রিপাঠি জানিয়েছেন, অভিযুক্ত পবন তিওয়ারিকে সোমবার গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।

এছাড়া এই গোটা ঘটনা নিয়ে এসএইচও ক্ষিতিজ ত্রিপাঠি বলেছেন, পবন তিওয়ারি বালিয়া জেলার সুখপুরা থানা এলাকার বাসিন্দা। কিন্তু বর্তমানে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে থাকেন। যেখানে তিনি একজন সাংবাদিক হিসেবে কাজ করেন। অভিযুক্ত সাংবাদিক তাঁর জন্মস্থানে একটি পারিবারিক বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন। যখন উস্কানিমূলক পোস্টটি আপলোড করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস