আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নগদ-কাণ্ডে নাম জড়ানো বিচারপতির বিরুদ্ধে ২০১৮ সালে এফআইআর দায়ের করেছিল সিবিআই

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নগদ কাণ্ডে নাম জড়ানো দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার নামে ২০১৮ সালেই এফআইআর দায়ের করেছিল সিবিআই। শনিবার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ফলে আরও খানিকটা বিড়ম্বনা বাড়ল দিল্লি হাইকোর্টের অন্যতম প্রবীণ বিচারপতির। সিবিআই সূত্র জানা গিয়েছে, ২০১৮ সালে ব্যাঙ্ক প্রতারণা মামলায় ২০১৮ সালে সিম্বাউলি চিনি কলের পরিচালকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তাতে নাম ছিল তখন ওই সংস্থার নন এগজিকিউটিভ ডিরেক্টর পদে থাকা বিচারপতি যশবন্ত বর্মার।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের (ওবিসি) তরফে অভিযোগ করা হয়, ২০১২ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৫,৭৬২ জন কৃষককে সার এবং বীজ কেনার জন্য ১৪৮.৫৯ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। ওই ঋণ চোকানোর দায়িত্ব নিয়েছিল সিম্বাউলি সুগার মিলস কর্তৃপক্ষ। কিন্তু ওই ঋণ চোকায়নি সংস্থাটি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগ, কৃষকদের নামে ওই টাকা আত্মসা‍ৎ করেছে চিনি মিল কর্তৃপক্ষ। ২০১৫ সালের মার্চে মিল কর্তৃপক্ষ উল্টে ওই ঋণকে প্রতারণা বলে দাবি করে। এর পরেই ওবিসি কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে শতাধিক কোটি টাকার ঋণ প্রতারণার তদন্তে নামে সিবিআই। ১২ জনের নামে এফআইআর দায়ের করে। তার মধ্যে নন এগজিকিউটিভ ডিরেক্টর হিসাবে যশবন্ত বর্মার নাম ছিল। উল্লেখ্য দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়ে তোলপাড় গোটা দেশ। হোলির সময়ে বিচারপতি বর্মার দিল্লির বাংলোয় আগুন লেগেছিল। সেই সময় অবশ্য বাড়িতে বিচারপতি কিংবা তাঁর পরিবারের সদস্যরা ছিলেন না। আগুন নেভাতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায় দমকল কর্মীদের। বাড়ির বিভিন্ন আংশ থেকে রাশি-রাশি টাকার খোঁজ মেলে। দমকলের তরফে বিষয়টি জানানো হয় দিল্লি পুলিশকে। আর দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টের গোচরে আনা হয় বিষয়টি। এক কর্মরত বিচারপতির বাড়ি থেকে রাশি-রাশি টাকা উদ্ধারের পিছনে যে ‘ডাল মে কুছ কালা হ্যায়’ তা নিয়ে কোনও সন্দেহ হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। গতকাল বৃহস্পতিবারই (২০ মার্চ) তিনি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকেই অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত হয়। শুধু তাই নয়, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়কেও এ বিষয়ে শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন দেশের প্রধান বিচারপতি।

কর্মরত বিচারপতির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় বিচার ব্যবস্থার স্বচ্ছতা। যদিও বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে তীব্র উষ্মা প্রকাশ করে বলা হয়েছে, ‘এলাহাবাদ হাইকোর্ট কোনও আস্তাকুঁড়ে নয়। অভিযুক্ত এবং কলঙ্কিত কোনও বিচারপতিকে মেনে নেওয়া হবে না।’

গোটা দিন যখন বিচারপতি বর্মার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়ে ব্যাপক চর্চা চলছে, তার মাঝেই মুখ খুলেছেন দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গত ১৪ মার্চ রাত ১১টা বেজে ৩৫ মিনিটে লুটিয়েন্স দিল্লিতে অবস্থিত বিচারপতি যশবন্ত বর্মার বাংলোতে আগুন লাগার খবর পৌঁছয় দমকলের কাছে। ওই খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। ১১টা বেজে ৪৩ মিনিটে বিচারপতি বর্মার বাড়িতে পৌঁছন দমকল কর্মীরা। তারা দেকতে পান বাংলোর একটি স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে কাগজপত্র সহ ঘরোয়া সরঞ্জাম ছিল। ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার বিষয়টি দিল্লি পুলিশকে জানিয়ে দমকল কর্মীরা চলে আসেন। টাকার পাহাড় উদ্ধার তো দূর, তাঁরা কোনও নগদ টাকাই উদ্ধার করেননি।’

 

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ