প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়ে ইতিহাস বিআর গাভাইয়ের

সুপ্রিমকোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ কুমার রামকৃষ্ণ গাভাই। বুধবার (১৪ মে) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ পাঠ করিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিমকোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ কুমার রামকৃষ্ণ গাভাই। বুধবার (১৪ মে) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ পাঠ করিয়েছেন। বিচারপতি সঞ্জীব খান্নার স্থলাভিষিক্ত হহেন বিচারপতি গাভাই। পাশাপাশি তিনিই হলেন দেশের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী বিচারক। তবে মাত্র ছয় মাসের মেয়াদে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন তিনি। ২৩ নভেম্বর পর্যন্ত তিনি প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপরেই তাঁর অবসরগ্রহণ। শপথ গ্রহণের পর, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা প্রধান বিচারপতি গাভাইকে অভিনন্দন জানিয়েছেন। প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও তাঁর উত্তরসূরিকে শুভকামনা জানাতে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেনে নিন, নতুন প্রধান বিচারপতি সম্পর্কে কিছু অজানা তথ্য!

প্রধান বিচারপতি গাভাই নভেম্বরে অবসর গ্রহণের আগে ছয় মাস শীর্ষপদে থাকবেন। ১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন প্রধান বিচারপতি গাভাই। তাঁর বাবা রামকৃষ্ণ সূর্যভান গাভাই একজন সমাজকর্মী ছিলেন। যিনি আম্বেদকরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। পাশাপাশি তিনি রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও তিনি তিনটি রাজ্যের রাজ্যপাল এবং সংসদের উভয় কক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। লোকজন তাঁকে দাদাসাহেব বলে ডাকতেন। বিচারপতি গাভাই ১৯৮৫ সালে বারে যোগদান করেন এবং বোম্বে হাইকোর্টে অনুশীলন করেন। তিনি ২০০৩ সালে বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক এবং ২০০৫ সালে স্থায়ী বিচারক হন। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে উন্নীত হন। এছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে, নতুন প্রধান বিচারপতি বেশ কয়েকটি যুগান্তকারী রায়ের অংশ ছিলেন, যার মধ্যে রয়েছে কেন্দ্রের ২০১৬ সালের নোট বাতিলের সিদ্ধান্তকে বহাল রাখার রায়, নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা করার রায়। সব মিলিয়ে তিনি প্রায় ৩০০টি রায় লিখেছেন, যার মধ্যে অনেকগুলি মৌলিক অধিকার সম্পর্কিত সাংবিধানিক বেঞ্চের রায় ছিল। এছাড়াও প্রধান বিচারপতি কেজি বালকৃষ্ণণের পর প্রধান বিচারপতি গাভাই হলেন দেশের শীর্ষ আইনি পদে নিয়োগ দ্বিতীয় দলিত বিচারপতি। আরএস গাভাই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (গাভাই) প্রতিষ্ঠা করেছিলেন।

নতুন প্রধান বিচারপতি সম্পর্কে আইনজীবী এবং সাংসদ অভিষেক মনু সিংভি বলেছেন, প্রধান বিচারপতি গাভাই হলেন তাঁর দেখা সবচেয়ে বাস্তববাদী এবং ফলাফল-ভিত্তিক বিচারকদের মধ্যে একজন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, “বিচারপতি গাভাই হলেন নম্রতার মূর্ত প্রতীক। আইনের সকল শাখায় প্রদত্ত যুগান্তকারী রায়ের আকারে তাঁর বিরাট অবদান রয়েছে। দেশের সেরা বিচারকদের একজন হওয়া সত্ত্বেও তিনি নজিরবিহীন এবং বিনয়ী।” 

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় মোড়, সোনমকে নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

আরাগচি-গালিবাফকে হত্যার পরিকল্পনা ইজরায়েলের, ইরানকে সতর্ক করল আমেরিকা

একুশে জুলাইয়ে রাস্তা আটকে সভা! আদালত অবমাননার মামলায় মমতার কাছে হলফনামা চাইল হাইকোর্ট

চাপের মুখে দেবরাজ চক্রবর্তী! তোলাবাজির অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন

কণ্ঠস্বরের নমুনা মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

চক্রান্ত করে ইরানকে বিশ্বকাপ থেকে বাদ? ফিফা সভাপতির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা দায়ের

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতে শেষ ষোলোয় পৌঁছল সুইৎজারল্যান্ড

সাতসকালে সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, চাঞ্চল্য নবদ্বীপে

‘আমাদের প্রায় সব শর্তেই রাজি হয়েছে ইরান’, দাবি ট্রাম্পের