ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ বাড়ল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়, ফিরহাদ হাকিমদের। এবার তাঁদের দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। ঋতব্রত, ফিরহাদ, অরূপ রায় সহ দশজন শিবির বদলু বিধায়কদের বিরুদ্ধে আজ, সোমবার শীর্ষ আদালতে এসএলপি দায়ের করেছেন মমতাপন্থী সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে সেই মামলা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা গিয়েছে।

শীর্ষ আদালতে এদিন এসএলপি দায়ের করে কালীঘাট তৃণমূল জানিয়েছে, শিবির বদলু বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এই মর্মে ঋতব্রতদের সদস্যপদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে মমতাপন্থী তৃণমূল। তবে ৬০ জন, এখন আপাতত দশজন শিবির বদলু বিধায়কদের বিরুদ্ধে এই বিশেষ মামলা দায়ের করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। সেই দশজন হলেন- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান ও রথীন ঘোষ। কিন্তু কেন মাত্র দশজন বিধায়কের বিরুদ্ধে শীর্ষ আদালতে গেল মমতা তৃণমূল? উত্তরে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রথমে ১০ জনের নাম দেওয়া হয়েছে। বাকিদের একটু অক্সিজেন দিচ্ছি। ফিরতে চাইলে ফিরে আসুন। না ফিরলে পুরো রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে যাবে। অনেকেই বাধ্য হয়ে ঋত-শিবিরে নাম লিখিয়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের কালীঘাটে ফেরার রাস্তা খোলা রাখা হচ্ছে। এখন সিদ্ধান্ত তাঁদের হাতে।’

আরও পডুন: আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

তৃণমূল থেকে এনসিপিআই শিবিরে গিয়ে যেমন অস্বস্তিতে পড়েছেন কাকলি ঘোষ দস্তিদাররা। এবার কালীঘাট তৃণমূলের পদক্ষেপে বিপাকে পড়লেন ঋতপন্থী নেতারা। যদিও শিবিরবদলু বিধায়কদের বিরুদ্ধে আগেই পদক্ষেপ করা হবে বলে সতর্ক করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট মমতাপন্থী তৃণমূলের দায়ের করা এসএলপি গ্রহণ করেছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে