তামিলনাডুতে বিষ মদকাণ্ডে অসুস্থদের সঙ্গে সাক্ষাৎ কমল হাসানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাডুতে কাল্লাকুরিচি জেলায় বিষ মদকাণ্ডে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এখন পর্যন্ত ৫৬ জন প্রাণ হারিয়েছেন। এখন ১৬০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন ।  এই অবস্থায় রবিবার কাল্লাকুরিচি জেলার মেডিক্যাল কলেজ হাসপাতালে  বিষ মদ পান করে  অসুস্থদের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান। হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেতা জানান,’মাত্রাতিরিক্ত মদ্যপান করা উচিত হয়নি । তাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে।‘ শুধু তাই নয় অভিনেতা সরকারের কাছে অনুরোধ করেছেন  যাতে মাদকআসক্তদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।

উল্লেখ্য, কমল হাসানকে আগামীতে ‘ইন্ডিয়ান ২’ ছবিতে দেখা যাবে। এস শঙ্কর পরিচালিত ‘ইন্ডিয়ান ২’ ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ, এস জে সূর্য, প্রিয়া ভবানী শঙ্কর, কালিদাস জয়রাম, গুলশান গ্রোভার, নেদুমুদি ভেনু সহ বিশিষ্টজনেরা। এই ছবিটি সম্পাদনা করেছেন এ শ্রীকর প্রসাদ।

প্রসঙ্গত,  তামিলনাডুতে বিষ মদকাণ্ডে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। শুধু তাই নয় অসুস্থ হয়ে  যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে ৫০ হাজার টাকা করে  আর্থিক সহায়তা করবে তামিলনাডুর সরকার। বর্তমানে বিষ মদকাণ্ডে এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- গোবিন্দ রাজ ওরফে কান্নুকুট্টি, তাঁর স্ত্রী বিজয়া এবং ভাই দামোদরন। এরা সকলেই কাল্লাকুরিচি জেলায় নকল মদ বিক্রি করতেন। শুধু তাই নয় প্রায় ২০০ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা