কপিল শর্মার কানাডার ক্যাফেতে ফের চলল গুলি, দায়িত্ব নিল কুখ্যাত গ্যাংস্টার গোষ্ঠী

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে কপিল শর্মার 'ক্যাপস ক্যাফে'-কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সূত্রের খবর, প্রায় নয় থেকে দশটি গুলি চালানো হয়েছে তাঁর ক্যাফেতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খলিস্তানি জঙ্গিদের লাগাতার নিশানায় কৌতুকাভিনেতা কপিল শর্মা। কানাডার সারে-তে তাঁর মালিকাধীন ক্যাফেতে আবারও চলল গুলি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’-কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সূত্রের খবর, প্রায় নয় থেকে দশটি গুলি চালানো হয়েছে তাঁর ক্যাফেতে। যার ফলে তাঁর ক্যাফের বাইরের কাঁচ ভেঙে গিয়েছে এবং দেওয়ালে অনেক গুলির ছিদ্র পড়েছে। গুলি চালানোর পর কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাং তার দায় স্বীকার করেছে। এই নিয়ে তিনবার কপিল শর্মার ক্যাফেতে গুলি চলল। গত জুলাই ও অগস্টে গুলি চলেছে। একবার গুলি চালানোর স্বীকার করে নিয়েছিল খালিস্তানি জঙ্গিগোষ্ঠী। তারা দাবি করেছিল যে, কপিল শর্মা তাঁর শোয়ে খালিস্তানিদের নিয়ে ভুল মন্তব্য করাতেই তাঁর ক্যাফেতে গুলি চালানো হয়েছে। বাড়াবাড়ি করলে ফল ভোগ করতে হবে। তবে কোনও গুলিবর্ষণের ঘটনাতেই কেউ আহত বা নিহত হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, আক্রমণকারীরা কপিল শর্মার ক্যাফেকে লক্ষ্য করে একটি গাড়ির ভিতর থেকে নির্বিচারে গুলি চালাচ্ছে।

সম্প্রতি ব্যবসায় নেমেছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা। নিজে পঞ্জাবি হওয়ায় সম্প্রদায়ের কথা ভেবে কানাডায় খুলেছেন ‘ক্যাপস ক্যাফে’। যদিও অভিনয় ও টিভি শো নিয়ে চরম ব্যস্ত থাকায় ওই ব্যবসা নিজে দেখতে পারেন না কপিল। তাঁর স্ত্রী-ই ব্যবসা দেখাশোনা করেন। কিন্তু ক্যাফে খোলার কয়েকদিন পরেই ৯ জুলাই প্রথম গুলি হামলা চলে কপিল শর্মার ক্যাফে তে। বেশ কয়েকজন দুষ্কৃতী গাড়ি চেপে এসে বাইরে থেকে ক্যাফে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ওই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিলেন খলিস্তানি জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডি। এরপর ৭ অগস্ট তাঁর ক্যাফেতে দ্বিতীয়বার গুলি হামলা চালায় জঙ্গিরা। আর দুটি হামলাতেই ক্যাফের জানালা ভেঙে যায়। এরপর ক্যাফেটি কয়েকদিনের জন্যে বন্ধ রাখা হয়। নিরাপত্তা পর্যালোচনা করে ফের ক্যাফে খোলা হয়। দ্বিতীয় হামলায় অন্ততপক্ষে ২৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল ক্যাপস ক্যাফেতে। এই গুলি চালানোর দায় স্বীকার করে নিয়েছিলেন কুখ্যাত গ্যাংস্টার গুরপ্রীত সিংহ ওরফে গোল্ডি ধিঁলো। তবে এ বিষয়ে এখনও তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি কপিল। তবে এই হামলার পর মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কানাডার ক্যাফেতে হামলার পর যেভাবে গোল্ডি ধিঁলো গ্যাং মুম্বইতে অভিনেতার উপরে হামলার হুমকি দিয়েছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। অভিনেতার নিরাপত্তার বিষয়টির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’  

গত ৪ মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার হামলা হল কপিল শর্মার ক্যাফেতে। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে গ্যাংস্টার গোল্ডি ঢিঁলো এবং কুলবীর সিধু গুলি চালানোর দায় স্বীকার করে। পোস্টটিতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কথাও উল্লেখ করা হয়েছে। কুলবীর সিধুর ফেসবুক হ্যান্ডেল থেকে করা পোস্টটিতে লেখা রয়েছে, “ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ। আমি, কুলবীর সিধু এবং গোল্ডি ঢিঁলো আজ সারেতে অবস্থিত ক্যাপস ক্যাফেতে তিনটি গুলি চালানোর দায় নিচ্ছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। তবে যাদের সঙ্গে আমাদের বিরোধ আছে তাদের আমাদের থেকে দূরে থাকা উচিত। যারা অবৈধ (অবৈধ) কাজ করে এবং মানুষকে বেতন দেয় না তাদেরও প্রস্তুত থাকা উচিত। বলিউডে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে তাদেরও প্রস্তুত থাকা উচিত। গুলি যেকোনও জায়গা থেকে আসতে পারে।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের