খলিস্তানি জঙ্গিদের নিশানায় থাকা কপিল শর্মার নিরাপত্তা বাড়াল মুম্বই পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: খলিস্তানি জঙ্গিদের লাগাতার নিশানায় থাকা কৌতুকাভিনেতা কপিল শর্মার নিরাপত্তা বাড়াল মুম্বই পুলিশ। কানাডার সারে-তে তাঁর মালিকাধীন ‘ক্যাপস ক্যাফে’-তে এক মাসের মধ্যে দু-দুবার গুলি চালিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর সদস্যরা। এমনকি মুম্বইতেও কপিলের উপরে একে-৪৭ দিয়ে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। খলিস্তানি জঙ্গিদের ওই হুমকির প্রেক্ষিতেই জনপ্রিয় কৌতুকাভিনেতার নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিশ। আজ সোমবার (১১ অগস্ট) মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কানাডার ক্যাফেতে হামলার পর যেভাবে কুখ্যাত গ্যাংস্টার হ্যারি বক্সার মুম্বইতে কপিলের উপরে হামলার হুমকি দিয়েছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

সম্প্রতি ব্যবসায় নেমেছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা। নিজে পঞ্জাবি হওয়ায় সম্প্রদায়ের কথা ভেবে কানাডায় খুলেছেন ‘ক্যাপস ক্যাফে’। যদিও অভিনয় ও টিভি শো নিয়ে চরম ব্যস্ত থাকায় ওই ব্যবসা নিজে দেখতে পারেন না কপিল। তাঁর স্ত্রী-ই ব্যবসা দেখাশোনা করেন। গত ৯ জুলাই ভোরের দিকে প্রথমবার কপিলের ক্যাফেতে হামলা চালায় দুষ্কৃতীরা। বেশ কয়েকজন দুষ্কৃতী গাড়ি চেপে এসে বাইরে থেকে ক্যাফে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ওই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিলেন খলিস্তানি জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডি। ওই ঘটনার রেশ মিটতে না মিটতে কপিলের মালিকাধীন ক্যাফেতে গত বৃহস্পতিবার ৭ অগস্ট ফের গুলি চলেছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ওই গুলি চালানোর এক ভিডিও ভাইরাল হয়েছে। অন্ততপক্ষে ২৫ রাউন্ড গুলি চলেছে। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার কপিলের মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’-তে গুলি চলার ঘটনা ঘটল। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কপিলের ক্যাফেতে গুলি চালানোর দায় স্বীকার করে নিয়েছেন কুখ্যাত গ্যাংস্টার গুরপ্রীত সিংহ ওরফে গোল্ডি ধিঁলো। একমাসের মধ্যে ক্যাফেতে দু-দুবার গুলি চলার ঘটনায় খানিকটা আতঙ্কিত হয়ে পড়েছেন  কপিল শর্মা। যদিও এ বিষয়ে এখনও তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি।

কানাডার ক্যাফেতে ৭ অগস্ট হামলার পরের দিন ৮ অগস্ট লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর এক সদস্য হ্যারি বক্সার খোলাখুলি কপিলকে হুমকি দিয়েছিলেন, ‘সলমান খানের সঙ্গে সম্পর্কে ইতি না টানলে এবার মুম্বইতেই হামলা চালানো হবে। এবার একে-৪৭ দিয়ে ঝাঁজরা করে দেওয়া হবে।’

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু